স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

১২ রানে নেই ৬ উইকেট, বিপদে শ্রীলঙ্কা

মোহাম্মাদ সিরাজ। ছবি : সংগৃহীত
মোহাম্মাদ সিরাজ। ছবি : সংগৃহীত

ভারত-শ্রীলঙ্কা ফাইনাল দিয়ে এশিয়া কাপের পর্দা নামছে আজ। এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের এই আসরে প্রথমে টস জিতে ব্যাটিং করতে নেমে ১২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এই ৬ উইকেটের পাঁচটিই নিয়েছেন মোহাম্মদ সিরাজ।

রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে বিরাট কোহলিদের বিপক্ষে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে বৃষ্টির কারণে বিলম্বে খেলা শুরু হয়। প্রথম ওভারে কুশাল পেরেরাকে শূন্য রানে ফিরিয়ে উইকেট শিকারের উৎসব শুরু করে বুমরাহ। চতুর্থ ওভারে নিশাঙ্কা, সামারাবিক্রমা, আশালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভাকে সাজঘরে ফেরায় ভারতের পেসার মোহাম্মদ সিরাজ।

দুই দলই তাদের শেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন নিয়ে মাঠে নামছে। শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন করেছে। পাকিস্তানের সাথে ম্যাচের একাদশ থেকে বাদ পড়া কাসুন রাজিথা ও ইনজুরিতে পড়া স্পিনার থিকশানার জায়গায় এসেছেন দুসান হেমান্থা।

ভারতও বাংলাদেশের সাথে খেলা একাদশ থেকে ছয় পরিবর্তন নিয়ে মাঠে নামছে। বাংলাদেশের সাথে ম্যাচে বিশ্রাম দেওয়া কোহলি, বুমরাহ, পান্ডিয়া, সিরাজ, কুলদ্বীপ এবং ইনজুরিতে পড়া অক্ষরের জায়গায় দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুসান হেমান্থা, দুনিথ ওয়েল্লাগে, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১০

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১১

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৩

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৪

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৫

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৬

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৭

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৮

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৯

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

২০
X