কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বছরে সাড়ে চার লাখ টাকার পাউডার খান এই নারী!

পাউডারে আসক্ত নারী। ছবি : সংগৃহীত।
পাউডারে আসক্ত নারী। ছবি : সংগৃহীত।

পাউডার খাওয়ায় নেশা এক নারীর গোসলে পর খেয়ে নেন পাউডারের আস্ত এক কৌটা। অবিশ্বাস্য হলেও এমন নেশায় পড়েছেন এক নারী। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী গোসলের পর প্রথমে বাচ্চাদের শরীরে পাউডার দিয়ে দিতেন। পরে ক্রমেই এটির প্রতি নিজে আকৃষ্ট হয়ে পড়েন। এখন দৈনিক এক কৌটা পাউডার নিমিষেই খেয়ে ফেলতে পারেন তিনি।

পাউডারের নেশায় পড়া ওই নারীর নাম ড্রেকা মার্টিন। তিনি প্রতিদিন এক কৌঁটা পাউডার খেয়ে নেন। এক বছরে পাউডার খেয়েই খচর করেছেন ৪ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় চার লাখ ৪০ হাজার টাকা।

মার্টিন লুইসিয়ানার নিউ অরলিন্সের বাসিন্দা। তিনি দৈনিক ৬২৩ গ্রাম ওজনের একটি জনসন পাউডার খেয়ে নেন। এ পাউডার খাওয়ার জন্য তিনি স্বাভাবিক খাবারদাবার ছেড়ে দিতেও রাজি বলেন জানান তিনি। তিনি বলেন, সাদা এ ধরনের পাউডার মুখে নেওয়ার সাথে সাথে গলে যায়।

নিজের এ অভ্যাস গড়ে ওঠার বিষয়ে তিনি বলেন, গর্ভকালীন সময়ে এ অভ্যাস গড়ে উঠেছিল। চলতি বছরের জানুয়ারি থেকে প্রতিদিন তিনি পাউডার খাওয়ার জন্য ১৪ ডলার খরচ করেন। যার জন্য বাৎসরিক তার অন্তত ৩ হাজার ৭৮০ ডলার ব্যয় হয়। যা টাকার অঙ্কে বাংলাদেশের মাথাপিছু আয়ের চেয়ে অনেক বেশি।

মার্টিন জানান, ক্রমাগত এ পাউডার খেয়ে থাকলেও এখনও পর্যন্ত কোনো ধরনের রোগ বা জটিলতার মুখোমুখি হননি তিনি। তার স্বাস্থ্যেও কোনো ধরনের প্রভাব ফেলেনি এটি।

জনসনের পাউডারের গায়ে সতর্কবার্তা দেওয়া রয়েছে। এটিতে বলা হয়েছে, কেবল ত্বকে ব্যবহারের জন্য। মার্টিন বলেন, তিনি নিজের অভ্যাসের জন্য সন্তানদের নিয়ে চিন্তিত। না জানি সন্তানদের এমন অভ্যাস গড়ে ওঠে বলে আশঙ্কা তার। তিনি বলেন, গোসলের সময় পাউডার খাওয়ার কথা তার সন্তানই মনে করিয়ে দেয়।

ওই নারী বলেন, আমি এটিতে আসক্ত হয়ে পড়েছি বোঝার পর এটি ছাড়ার চন্য চেষ্টা করেছি। কিন্তু আমি তা ছাড়তে পারিনি। পাউডারের কথা মনে হলেই আমার মুখে পানি এসে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে আমি অন্য খাবারের কথা ভুলে গেলেও পাউডারের কথা ভুলি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X