কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ডিম পাড়বে কচ্ছপ, বন্ধ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ওড়িশার উপকূলে কচ্ছপের চলাচল। ছবি : সংগৃহীত।
ওড়িশার উপকূলে কচ্ছপের চলাচল। ছবি : সংগৃহীত।

ডিম পাড়বে কচ্ছপ, আর তার জন্যই বন্ধ থাকবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা। আজব লাগলেও এমনই এক ঘটনা ঘটতে চলেছে। শনিবার (৯ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কচ্ছপের ডিম দেওয়ার মৌসুম হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এ সময়ের জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। অবিশ্বাস্য এমন ঘোষণা দিয়েছে ভারতের প্রধান সামরিক গবেষণা প্রতিষ্ঠান প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। ওড়িশা উপকূল ও দ্বীপজুড়ে কচ্ছপের বংশবিস্তারের জন্য এ ধরনের পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবছর পাঁচ লাখ কচ্ছপ ভারতের এ দ্বীপটিতে প্রজননের জন্য আসে। এ সময়ে মানুষের চলাচল, যান্ত্রিক নৌকা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা এসব প্রাণীর ওপর বিরূপ প্রভাব ফেলে। এজন্য সামরিক প্রতিষ্ঠানটি এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

মৌসুমের এ সময়ে যাতে কচ্ছপের প্রজনন বাধাগ্রস্ত না হয় এ জন্য সেখানে ভারতীয় সেনাবাহিনী ও কোস্ট গার্ড টহল অব্যাহত রাখবে। এ এলাকায় চলাচল করা মাছ ধরার নৌকাকে নিয়ন্ত্রণ ও পরিবেশ নির্বিঘ্ন করতে তারা সেখানে নজর রাখবে।

ওড়িশার মুখ্যসচিব পিকে জেনার নেতৃত্বে একটি কমিটি শুক্রবার (৮ ডিসেম্বর) এ সিদ্ধান্ত জানিয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়কে কচ্ছপের ডিম দেওয়ার মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। এ সময়ে জীবরক্ষার জন্য ওড়িশা উপকূলকে মুক্ত রাখা হয়েছে। দেশটিতে কচ্ছপকে খাবার ও তেলের জন্য শিকার করা হয়ে থাকে। এ ছাড়া ডিমকে সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

ভারতের প্রধান বন সংরক্ষক সুশান্ত নন্দ বলেন, কচ্ছপের ডিম দেওয়ার এলাকাটি দ্বীপের নিকটতম এলাকায়। যেখানে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য আলোর ঝলকানি ও ব্যাপক আওয়াজ সৃষ্টি হয়। যার ফলে এসব কচ্ছপ বিচ্যুত হয়ে যায়।

এ ছাড়া প্রতি বছর ৬ দশমিক ৬ লাখ কচ্ছপ গঞ্জাম জেলার রুশিকুলায় ডিম ছাড়ার জন্যে আসে। ওড়িশার প্রাদেশিক সরকার এ অঞ্চলে ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত সময়ের জন্য সকল ধরনের মাছ শিকারকে নিষিদ্ধ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

বড় পর্দায় আসতে চলেছে নাগিন

১০

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

১১

কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যা

১২

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

১৩

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

১৪

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

১৫

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

১৬

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

১৭

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৮

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

২০
X