কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের ক্ষতির জন্য জাকারবার্গ দায়ী নন

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের মানসিক স্বাস্থ্য ক্ষতির জন্য মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে ব্যক্তিগতভাবে দায়ী না করার সিদ্ধান্ত নিয়েছে এক ফেডারেল বিচারক।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ইউএস ডিস্ট্রিক্ট বিচারক ইভন গনজালেস রজার্স এ সিদ্ধান্ত দেন এবং জাকারবার্গের বিরুদ্ধে দায়ের করা ২৫টি মামলার অভিযোগ প্রত্যাখ্যান করেন। খবর রয়টার্স।

এ বিষয়ে প্রতিবেদন থেকে জানা যায়,চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সিনেটের সদস্যরা যখন সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের আসক্তি এবং তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে কঠোর প্রশ্ন তুলেছিলেন। তখন জাকারবার্গসহ অন্যান্য প্ল্যাটফর্মের কর্মকর্তারা শোচনীয় অবস্থার সম্মুখীন হন। একপর্যায়ে শিশুদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে জাকারবার্গকে ক্ষমাও চাইতে হয়েছিল।

এছাড়া জাকারবার্গের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে শিশুদের মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি গোপন করতে মেটার প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। বাদীপক্ষ মেটার সহ-প্রতিষ্ঠাতা জাকারবার্গকে ‘গোপন প্রচেষ্টার মূল অনুপ্রেরণা’ হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন যে, তিনি অভ্যন্তরীণ সতর্কতা সত্ত্বেও এই ঝুঁকি উপেক্ষা করেছেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী প্রিভিন ওয়ারেন বলেন, তারা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব ও নিরাপত্তা নিয়ে আরো প্রমাণ সংগ্রহ করতে চেষ্টা চালিয়ে যাবেন। যাতে এটি স্পষ্ট হয়ে উঠতে পারে কিভাবে মেটা শিশুদের নিরাপত্তার চেয়ে তাদের ব্যবসায়িক লাভকে গুরুত্ব দিয়েছে।

অপরদিকে জাকারবার্গ সিনেটরদের বলেন, ‘ইন্টারনেটের শুরু থেকেই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল এবং অপরাধীরা তাদের কৌশল পরিবর্তন করেছে। আমাদেরও পণ্যগুলোর নিরাপত্তা আপডেট করতে হয়েছে।’

অন্যদিকে, টিকটকের সিইও শাও জি চিউ তার তিনটি সন্তান থাকার কথা উল্লেখ করে বলেন, ‘যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তা অত্যন্ত ভয়ংকর এবং প্রতিটি বাবা-মায়ের জন্য দুঃস্বপ্নের মতো।’ তিনি যোগ করেন, নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানুষের আস্থা ফিরিয়ে আনতে ২০০ কোটি ডলার খরচ করা হবে এবং চলতি বছরেই তাদের ৪০ হাজার কর্মী সুরক্ষার জন্য কাজ করবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মেটার বিরুদ্ধে এমন একাধিক মামলা চলমান রয়েছে। এ মামলাগুলোতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে উদ্বেগ, হতাশা, অনিদ্রা এবং দৈনন্দিন জীবনে নানা ধরনের বাধা সৃষ্টি করার জন্য অভিযুক্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X