কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

টিকটক, টেলিগ্রাম, ওয়ানএক্সবেট নিষিদ্ধ ঘোষণা

টিকটক, টেলিগ্রাম ও ওয়ানএক্সবেট। ছবি : সংগৃহীত
টিকটক, টেলিগ্রাম ও ওয়ানএক্সবেট। ছবি : সংগৃহীত

অশ্লীল কনটেন্ট আর মিথ্যার প্রচারণা ঠেকাতে টিকটক, টেলিগ্রাম ও ওয়ানএক্সবেট নিষিদ্ধ করেছে আফ্রিকান দেশ সোমালিয়া।

রোববার (২০ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী জামা হাসান খলিফ। খবর রয়টার্সের।

ওই বিবৃতিতে জানানো হয়, ইন্টারনেট কোম্পানিগুলোকে এসব অ্যাপ ও ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী। দেশের সন্ত্রাসী এবং অনৈতিক গোষ্ঠীগুলো জনসাধারণের মাঝে ধারাবাহিকভাবে ভয়ানক ছবি ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার জন্য এসব অ্যাপ ব্যবহার করে বলেও বিবৃতিতে বলা হয়।

প্রায়ই টিকটক ও টেলিগ্রামে তাদের কার্যক্রম সম্পর্কে পোস্ট করে দেশটির স্থানীয় জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সদস্যরা।

দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ সামরিক অভিযান চালিয়ে আগামী পাঁচ মাসের মধ্যে আল-কায়েদার অনুসারী আল-শাবাব গোষ্ঠীকে নির্মূল করার হুঙ্কার দেন। তার এই সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত জানালেন দেশটির যোগাযোগমন্ত্রী।

সোমালিয়ার সরকারের নিষিদ্ধ করার সিদ্ধান্তের ব্যাপারে রয়টার্স জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি টিকটক, টেলিগ্রাম এবং ওয়ানএক্সবেট সংশ্লিষ্টরা।

নিষিদ্ধের আদেশ বাস্তবায়নের জন্য সোমালিয়ার ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী কোম্পানিগুলোকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

অনলাইনে বাজি ধরার জন্য সোমালিয়া ওয়ানএক্সবেট তুমুল জনপ্রিয়। বিশেষ করে বিভিন্ন ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ওয়েবসাইটে বিপুল পরিমাণ অর্থের বাজি হয় দেশটিতে।

এদিকে, চীনের সরকারের সঙ্গে কথিত সম্পর্কের অভিযোগে টিকটককে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি বছরের মে মাসে প্রথম এই অ্যাপটি নিষিদ্ধ করে দেশটির মন্টানা রাজ্য।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১১

স্বর্ণের আজকের বাজারদর

১২

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৩

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৪

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৭

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৮

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৯

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

২০
X