কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইনস্টাগ্রাম স্টোরিতে স্টিকার, মিউজিক ও টেক্সট যুক্ত করার পদ্ধতি

ইনস্টাগ্রামের এক ব্যবহারকারী। ছবি : সংগৃহীত
ইনস্টাগ্রামের এক ব্যবহারকারী। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সুযোগ পেলেই একটু ঢুঁ মেরে আসা এখন আমাদের নিত্যপ্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। নিজেদের দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো আরও আকর্ষণীয় ও জীবন্ত করে আমরা ইনস্টাগ্রামে তুলি ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমের এ অ্যাপটিতে শুধু ছবি বা ভিডিও নয়, স্টোরিতে স্টিকার, মিউজিক ও টেক্সট যুক্ত করার সুবিধা রয়েছে। এসবের ব্যবহার এটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

ইনস্টাগ্রাম স্টোরিতে স্টিকার, মিউজিক ও টেক্সট যুক্ত করতে অনেক সময় আমরা চেষ্টা করেও পারি না। তাই চলুন আজ শিখে নেওয়া যাক কীভাবে এটি যুক্ত করা যায়।

প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন। এরপর স্টোরির জন্য স্ক্রিনের ওপর চাপ দিয়ে ডানে সোয়াইপ করুন। এতে আপনি পোস্ট, স্টোরি ও রিলস তৈরির পেজ দেখতে পাবেন। এবার নিচের দিকের অপশন থেকে স্টোরি সিলেক্ট করুন। এরপর বাঁ পাশের নিচের দিকে থাকা গ্যালারি অপশন সিলেক্ট করুন। ফোন থেকে ছবি বা ভিডিও নির্বাচন করুন।

এসবের পর ওপরের দিকে থাকা স্টিকার আইকনে চাপ দিন। পরের পেজে স্ক্রল করে যে কোনো স্টিকার নির্বাচন করুন। এরপর পেজের ওপরে সার্চ বক্স থেকে স্টিকারের বিষয়বস্তু সার্চ করে মনের মতো স্টিকার বেছে নিন। পরে সেগুলো নির্বাচিত করলেই তা স্টোরিতে যুক্ত করা যাবে।

ইনস্টাগ্রাম স্টোরিতে মিউজিক যুক্ত করার পদ্ধতি

প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন। এরপর স্টোরির জন্য স্ক্রিনের ওপর চাপ দিয়ে ডানে সোয়াইপ করুন। এতে আপনি পোস্ট, স্টোরি ও রিলস তৈরির পেজ দেখতে পাবেন। এরপর নিচের দিক থেকে স্টোরি অপশন নির্বাচন করুন। এবার বাঁ পাশের নিচের দিকে থাকা গ্যালারি অপশন সিলেক্ট করুন। ফোন থেকে ছবি বা ভিডিও নির্বাচন করুন। এরপর ডান পাশের ওপরের দিক থেকে মিউজিক আইকন প্রেস করুন। এবার আপনি স্ক্রল করে বা ওপরের দিকে থেকে ট্রেন্ডিং, সেভড ও অরিজিনাল অডিও ট্যাবে প্রেস করে পছন্দের মিউজিক যোগ করতে পারবেন। পছন্দের মিউজিকের ওপর ট্যাপ করলেই সেটি স্টোরিতে যুক্ত হয়ে যাবে।

টেক্সট যুক্ত করবেন যেভাবে

প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন। এরপর স্টোরির জন্য স্ক্রিনের ওপর চাপ দিয়ে ডানে সোয়াইপ করুন। এতে আপনি পোস্ট, স্টোরি ও রিলস তৈরির পেজ দেখতে পাবেন। এরপর নিচের দিক থেকে স্টোরি অপশন নির্বাচন করুন। এবার বাঁ পাশের নিচের দিকে থাকা গ্যালারি অপশন সিলেক্ট করুন। ফোন থেকে ছবি বা ভিডিও নির্বাচন করুন। এবার ডান পাশের ওপরের দিক থেকে ‘Aa’ অপশনে ট্যাপ করুন। এখন আপনি নিচে অনেক অপশন পাবেন। এ থেকে রং, ফন্ট নির্বাচন করুন। এরপর স্টোরির সঙ্গে যুক্ত করতে চাওয়া লেখাটি টাইপ করুন। লেখা শেষ হলে ডান অপশন ট্যাপ করুন। এরপর আপনি চাইলে সেটি পোস্ট করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X