মো. আবুল বাশার
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০১:২৩ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে পোস্ট ভাইরাল হওয়ার ৭ গোপন টেকনিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকের যুগে কন্টেন্ট মানেই শক্তি। আর সেই কন্টেন্ট যদি ভাইরাল হয়, তাহলে তা পৌঁছে যায় লাখ লাখ মানুষের কাছে। একসময় যেখানে কেবল টিভি, পত্রিকা বা রেডিও ছিল মানুষের প্রভাব বিস্তারের মাধ্যম, এখন তার চেয়ে দ্রুত ও শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।

তবে প্রশ্ন হলো কীভাবে একটি পোস্ট ভাইরাল হয়?

ডিজিটাল এক্সপার্ট এবং ট্রেন্ড বিশ্লেষকদের অভিমত থেকে উঠে এসেছে এমন ৭টি কৌশল যা অনুসরণ করলে, একজন সাধারণ ব্যবহারকারীর পোস্টও হয়ে উঠতে পারে দেশের আলোচিত কনটেন্ট।

শিরোনামেই বাজিমাত করতে হবে: ভাইরাল কনটেন্টের ৭০% সাফল্য নির্ভর করে হেডলাইনের ওপর। সংক্ষিপ্ত, আকর্ষণীয় ও প্রশ্নবোধক শিরোনাম ব্যবহার করলে দর্শকের দৃষ্টি আটকে যায়।

উদাহরণ : মাত্র ১ মিনিটে বদলে যাবে তোমার চিন্তা!

আবেগ ছুঁয়ে যাওয়া কনটেন্ট : একটি পোস্ট ভাইরাল হয় যখন তা মানুষের আবেগে আঘাত করে। এটি হতে পারে মা-বাবা নিয়ে গল্প, প্রেম বা বিচ্ছেদ, দেশপ্রেম, ধর্মীয় অনুভূতি বা অন্যায়ের প্রতিবাদ। যে পোস্ট চোখে পানি এনে দেয়, সেই পোস্ট মানুষ সবচেয়ে বেশি শেয়ার করে।

ভিডিও বা ছবি সংযুক্ত করুন : শুধু লেখা নয়, ভাইরাল কনটেন্টে ছবি বা ভিডিও থাকাটা আবশ্যক। একটি শক্তিশালী ভিজ্যুয়াল দর্শকের মনে দাগ কাটে এবং শেয়ারের পরিমাণ বাড়ায়। ১ মিনিটের ভিডিও পোস্টের ভাইরাল সম্ভাবনা সাধারণ পোস্টের চেয়ে ৫ গুণ বেশি।

কম কথায় বেশি প্রভাব ফেলুন : বর্তমানে Less is more ট্রেন্ড। খুব দীর্ঘ লেখা না লিখে, ১০০-১৫০ শব্দেই বোঝাতে হবে মূল বার্তা।

সময় বেছে পোস্ট দিন : রাত ৯টা থেকে ১১টা এবং সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সময় ভাইরাল হওয়ার গোল্ডেন টাইম হিসেবে ধরা হয়। এ ছাড়া শুক্রবার ও শনিবার কনটেন্ট বেশি রিচ পায়।

ট্রেন্ডিং বিষয় বেছে নিন : যেসব টপিক মানুষ ইতোমধ্যে সার্চ করছে বা আলোচনা করছে, সেই বিষয় নিয়ে পোস্ট দিলে রিচ দ্রুত বাড়ে। উদাহরণ: নির্বাচন, খেলা, ভাইরাল কোনো ঘটনার মানবিক দিক, জাতীয় সংকট বা আলোচিত সামাজিক সমস্যা ইত্যাদি।

মন্তব্য ও প্রতিক্রিয়া চেয়ে নিন : পোস্টের শেষে যদি লেখা থাকে আপনার মতামত জানাতে ভুলবেন না বা আপনার অভিজ্ঞতা জানাতে পারেন কমেন্ট করে। তাহলে মানুষ অংশগ্রহণ করে, কমেন্ট বাড়ে, আর সেখান থেকেই শুরু হয় ভাইরাল যাত্রা।

লেখক: সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর দৈনিক কালবেলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X