স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৬:৩৭ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

হেরেও বাংলাদেশকে নিয়ে গর্বিত সামিত সোম

সামিত সোম। ছবি : সংগৃহীত
সামিত সোম। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সোমের। ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে পরাজিত হলেও, নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ছন্দে থাকা সামিত ছড়িয়েছেন উজ্জ্বলতা। পুরো ৯০ মিনিটজুড়ে ৬টি গোলের সম্ভাবনা তৈরি করে সবার নজর কাড়েন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

ম্যাচ শেষে হতাশা থাকলেও দেশের হয়ে খেলার গর্ব শমিতের কণ্ঠে স্পষ্ট। ঢাকা ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘ধন্যবাদ বাংলাদেশ। প্রথমবার এই দেশের প্রতিনিধিত্ব করতে পেরে এবং মাঠে নামতে পেরে অসাধারণ অনুভব করছি। আমরা যেটা চেয়েছিলাম, সেটা মাঠে বাস্তবায়ন করতে পারিনি, তাই কিছুটা হতাশ। তবে এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত।’

বাংলাদেশি বাবা-মায়ের সন্তান হলেও সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। তবে গত কয়েক বছর আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিলেন এই মিডফিল্ডার। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে।

বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেতে ফিফার ছাড়পত্র পাওয়ার পর থেকেই মাঠে নামার জন্য মুখিয়ে ছিলেন সামিত। কিন্তু ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে বিশ্রামে রাখায় অভিষেক একটু বিলম্বিত হয়। শেষমেশ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই লাল-সবুজ জার্সিতে শুরু হলো তার আন্তর্জাতিক ফুটবল যাত্রা।

সামিত আরও জানান, ‘আমার সতীর্থরা, কোচিং স্টাফ, বাফুফে এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞ—তারা আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন, তা হৃদয় ছুঁয়ে গেছে। এটা কেবল শুরু। সামনের দিনগুলোতে আরও ভালো কিছু দিতে চাই দেশের জন্য।’

বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে মধ্যমাঠে বল কন্ট্রোল, পাসিং ও ফাইনাল থার্ডে বল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দক্ষতা দেখিয়ে ভবিষ্যতের ভরসা হিসেবে নিজের জানান দিয়েছেন সামিত।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আগামী ৯ অক্টোবর হংকংয়ের মুখোমুখি হবে। ওই ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর ১৪ অক্টোবর ফিরতি লেগে হংকং সফরে যাবে দল। সবকিছু ঠিক থাকলে, সেই দুটি ম্যাচেই আবার বাংলাদেশের জার্সিতে দেখা যাবে সামিত সোমকে।

শুরুটা ইতিবাচক হলেও জয় দিয়ে রাঙাতে না পারার আফসোস থেকেই গেছে সামিতের কণ্ঠে। তবে সামনে আরও অনেক সুযোগ রয়েছে—আর সামিত প্রতিশ্রুতিবদ্ধ সেই সুযোগগুলো কাজে লাগিয়ে দেশের ফুটবলে অবদান রাখতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X