কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ইনস্টাগ্রামে যেভাবে লাইভ লোকেশন শেয়ার করবেন 

ইনস্টাগ্রাম। ছবি : সংগৃহীত
ইনস্টাগ্রাম। ছবি : সংগৃহীত

বর্তমানে অন্যতম যোগাযোগমাধ্যম হলো ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামকে আরও জনপ্রিয় করতে যুক্ত করা হচ্ছে নতুন ফিচার। ইনস্টাগ্রাম শুধু ছবি-ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম নয়, বন্ধুর সঙ্গে চ্যাটের জনপ্রিয় মাধ্যম। তবে অনেকেই জানেন না, এখানে শুধু চ্যাটিংই নয়, নিজের লোকেশনও শেয়ার করা যায়। জরুরি মুহূর্তে বা নিরাপত্তার জন্য ফিচারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই ফিচারের মাধ্যমে এখন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এক ঘণ্টা পর্যন্ত লাইভ লোকেশন শেয়ার করতে পারেন। এই ফিচার দিয়ে মানচিত্রে নির্দিষ্ট অবস্থান পিন করা যায়। এটি ডিএমের (ডিরেক্ট মেসেজ) মাধ্যমে বন্ধুদের সঙ্গে কার্যক্রম সমন্বয় করতে সাহায্য করে। ভিড়ে একে অন্যকে খুঁজে পাওয়াও সহজ হয়। কনসার্ট, গ্রুপ ভ্রমণ বা ইভেন্টের জন্য এটি উপযোগী। ফিচারটি শুধু প্রাইভেট চ্যাটে চেনা ব্যক্তিদের কাছে দৃশ্যমান। এটি চ্যাটবক্সের বাইরে কাউকে ফরোয়ার্ড করা যায় না।

ইনস্টাগ্রামে যেভাবে লাইভ লোকেশন শেয়ার করবেন-

১. ইনস্টাগ্রাম অ্যাপ খুলে ডিরেক্ট মেসেজ অপশনে চলে যান।

২. যে বন্ধুর সঙ্গে লোকেশন শেয়ার করবেন, তার চ্যাটবক্স খুলুন।

৩. মেসেজ বারের নিচে ‘প্লাস’ (+) আইকনে ক্লিক করুন।

৪. ‘লোকেশন’ অপশনটি বেছে নিন।

৫. লোকেশন শেয়ারের সময়কাল নির্বাচন করুন, যেমন ১ ঘণ্টা।

৬. ‘শেয়ার লোকেশন’ বাটনে ক্লিক করুন।

ইনস্টাগ্রামে লাইভ লোকেশন শেয়ার করলে ম্যাপে আপনার অবস্থান দেখা যাবে। যে কোনো সময় ‘স্টপ লোকেশন শেয়ারিং’ বাটনে ক্লিক করে শেয়ার বন্ধ করা যায়। এই ফিচার ডিফল্টভাবে বন্ধ থাকে। আপনাকে নিজে চালু করতে হবে। লোকেশন শেয়ার শুধু ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে কাজ করে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X