কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৮:৫৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রে ঢুকতে না পারার পেছনে হৃদয়বিদারক ঘটনা

পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

দেশজুড়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।

প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শেষ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী পরীক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ভিডিও ভাইরাল হয়েছে।

পরীক্ষা দিতে না পারায় ওই কেন্দ্রের সামনে তাকে কাঁদতে দেখা যায়। তবুও ওই শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারেননি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, ওই নারী শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ। তার বাবা বেঁচে নেই। আজ সকালে তার মা মেজর স্ট্রোক করে। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ ছিল না, তাই মেয়েটিকেই সব সামলে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তারপর হাসপাতাল থেকে ছুটতে হয়েছে পরীক্ষার কেন্দ্র মিরপুর সরকারি বাঙলা কলেজে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে একটু দেরি হয়ে যায়। এজন্য তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে তিনি প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেননি।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকেই ফেসবুক পোস্টে ওই শিক্ষার্থীকে বিশেষ ব্যবস্থাপনায় ফের পরীক্ষা নেওয়ার দাবি করেছেন। কারণ তিনি অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে দেরি করেছেন।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X