কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইমোর নিরাপত্তায় আসল নতুন ফিচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনপ্রিয় যোগাযোগমাধ্যম ইমো তাদের ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্রতিনিয়তই নিত্য-নতুন ফিচার নিয়ে আসছে। এবারও ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে। যা নাম ‘সিম কার্ড বাইন্ডিং ফিচার’। এই ফিচার ব্যবহার করতে নতুন ইমো ব্যবহারকারীদের নিজস্ব সিম কার্ড নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমো জানিয়েছে, সাইবার নিরাপত্তার জোরদারের অংশ হিসেবে ইমো ব্যবহারকারীদের দুই স্তরের ভেরিফিকেশন ব্যবহারের ক্রমাগত উৎসাহিত করে যাচ্ছে। এ ছাড়াও ব্যবহারকারীরা যেনো অপরিচিত ব্যক্তিদের সাথে ওটিপি (ওয়ান টাইপ পাসওয়ার্ড) শেয়ার না করেন, এ নিয়েও ইমোর পক্ষ থেকে ব্যবহারকারীদের ধারাবাহিকভাবে সচেতন করা হচ্ছে। বিশেষ করে, অন্য কোনো ডিভাইস থেকে লগইন করার ক্ষেত্রে দুই স্তরের ভেরিফিকেশন প্রক্রিয়া আরেকটি অতিরিক্ত নিরাপত্তার স্তরের মধ্য দিয়ে ব্যবহারকারীর অ্যাকাউন্টকে আরও বেশি নিরাপদ রাখতে সহায়তা করে।

পাশাপাশি এই নিরাপত্তাকে আরও বেশি জোরদার করতে তাদের ওটিপি ব্যক্তিগত রাখতে বলা হয়। অপরিচিত কারও সাথে ওটিপি শেয়ার করাকে প্রোফাইল হ্যাক হওয়ার পেছনে প্রাথমিক কারণ হিসেবে চিহ্নিত করা হয়। তাই কারও সাথে কখনই নিজের ওটিপি শেয়ার করা যাবে না। ইমো অ্যাকাউন্ট নিরাপদ ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ রাখার ক্ষেত্রে ডিভাইস ম্যানেজমেন্ট ও মাল্টি-ডিভাইস ম্যানেজমেন্ট ফিচার চালু করতে হবে। এতে করে কোনো কোনো ডিভাইসে অ্যাকাউন্টটি ব্যবহৃত হচ্ছে তা বুঝতে পারবেন ব্যবহারকারী এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পরিবর্তন আনার সুযোগ পাবেন, যা ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে নিজের নিয়ন্ত্রণে অ্যাকাউন্ট ব্যবহারে ভূমিকা রাখবে।

এদিকে যারা ইতোমধ্যে ইমো ব্যবহার করছে তারা চাইলে সহজে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। এটি চালু করতে সিকিউরিটি অপশনে যেতে হবে। ফিচারটি চালু করলেই ওই নির্দিষ্ট সিম কার্ড নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে অন্য কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। এমনকি ওটিপি শেয়ার করে হ্যাক করাও এখন অসম্ভব হয়ে পড়বে।

এই ফিচারের মধ্য দিয়ে অন্য যে কোনো ডিভাইস থেকে তাদের অন্য অ্যাকাউন্টে লগইন করার ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী এই ফিচার এনাবল বা ডিজ্যাবল করে রাখারও সুযোগ পাবেন।

ইমো জানিয়েছে, এমন আরও অনেক ফিচার তারা সামনে নিয়ে আসবে। যেমন তারা খুব শিগগিরই ‘পাসকিস ফিচার’ অপশন চালু করতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X