কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তথ্য পরিকাঠামো নিয়ে সার্টের সতর্কতা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

দেশের তথ্য পরিকাঠামো সাইবার ঝুঁকিতে আছে উল্লেখ করে সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম তথা বিজিডি ই-গভ সার্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন সংস্থাটি সাম্প্রতিককালে তথ্য পরিকাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ কিছু দুর্বলতা চিহ্নিত করেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে সার্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে ঠিক কোন তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে আছে সে বিষয়ে অবশ্য কিছু উল্লেখ করা হয়নি। তবে ঝুঁকিপূর্ণ কম্পিউটার সিস্টেমের নামগুলো বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে সার্ট। এগুলোর মধ্যে রয়েছে ‘বিআইজি আইপি কনফিগারেশন ইউটিলিটি’, ‘অ্যাপাচে অ্যাকটিভ এমকিউ’, ‘জুনোস ওএস’সহ অন্তত ৭টি সিস্টেম রয়েছে। যার মধ্যে অন্তত ৩টি ডাটা সেন্টার এবং সার্ভার সম্পর্কিত সিস্টেম।

এবিষয়ে সার্টের জনসংযোগ কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী কালবেলাকে বলেন, বাংলাদেশের সাইবার স্পেসের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিজিডি ই-গভ সার্ট সক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ ‘থ্রেট ইনটেলিজেন্স’-সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করে থাকে। তারই ধারাবাহিকতায় তথ্য পরিকাঠামোর জন্য ঝুঁকিপূর্ণ কিছু দুর্বলতা চিহ্নিত হয়েছে। এগুলো কোন প্রতিষ্ঠান সেগুলো আমরা বলছি না। তবে কী কী ধরনের কম্পিউটার সিস্টেম ঝুঁকিতে রয়েছে সেগুলো উল্লেখ করছি যেন সংশ্লিষ্টরা প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে। আমরা বলছি না যে, ওই সিস্টেমগুলো ঝুঁকিপূর্ণ, বলছি, এগুলোতে ঝুঁকি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X