শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ১০:০৩ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

ফেসবুক-ইনস্টাগ্রাম পোস্টের লাইক লুকিয়ে রাখা যাবে আরও সহজে

ফেসবুক-ইনস্টাগ্রাম। ছবি : সংগৃহীত
ফেসবুক-ইনস্টাগ্রাম। ছবি : সংগৃহীত

বিভিন্ন কাজে অনেকেই নিয়মিত সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন। নিজেদের অনুভূতি প্রকাশে ছবি ও ভিডিও প্রকাশ করেন। অনলাইন বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলেন না দৈনন্দিন জীবনে নিজের সঙ্গে ঘটে যাওয়া কোন ঘনটাও। দিনে একাধিক পোস্ট করাসহ নানা কারণে এসব পোস্টে পড়ে না কাঙ্ক্ষিত লাইক বা রিয়েকশন। পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে।

সামাজিদ মাধ্যমে নিয়মিত পোস্ট দিয়ে কাঙ্ক্ষিত রিয়েকশন না পাওয়া অনেক ক্ষেত্রে লজ্জার কারণ। এমন পরিস্থিতে এড়াতে লুকিয়ে রাখা যাবে লাইকের সংখ্যা। জেনে নিই ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টের লাইক বা রিয়েকশনের সংখ্যা লুকিয়ে রাখার কৌশল।

ফেসবুক পোস্টের লাইক লুকিয়ে রাখবেন যেভাবে

প্রথমে ফেসবুক অ্যাপে লগইন করে ডান দিকের ওপরে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। এরপর স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন ক্লিক করতে হবে। সেখান থাকা সেটিংসে ক্লিক করুন। এবার নিচে স্ক্রল করে ‘প্রেফারেন্সেস’ অপশনের নিচে থাকা ‘রিয়েকশন প্রেফারেন্সেস’ নির্বাচন করতে হবে। এবার ‘হাইড নাম্বারস অব রিয়েকশনস’ এর নিচে থাকা ‘অন ইউর পোস্ট’ টগল চালু করলেই ফেসবুক পোস্টে লাইকের সংখ্যা অন্য কেউ দেখতে পারবেন না।

আর নিজে যদি ফেসবুকে অন্যদের পোস্টে থাকা লাইক বা রিয়েকশন সংখ্যা দেখতে না চান তাহলে ‘অন পোস্টস ফ্রম আদারস’ টগল চালু করতে পারেন।

ইনস্টাগ্রাম পোস্টের লাইক লুকিয়ে রাখবেন যেভাবে

প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন। এরপর নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করতে হবে। যে ছবি বা ভিডিও আপলোড করতে হবে, তা নির্বাচন করে ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন। এবার ‘নিউ পোস্ট’ এর নিচে থাকা ‘অ্যাডভান্সড সেটিংস’ অপশনে করুন। এরপর স্ক্রল করে ‘লাইক অ্যান্ড ভিউস’ অপশনের নিচে থাকা ‘হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্টস অন দিস পোস্ট’ এর পাশে থাকা টগলটি চালু করে দিন। এবার গতানুগতিক পদ্ধতিতে ছবি বা ভিডিও পোস্ট করলে অন্য কেউ লাইক সংখ্যা দেখতে পারবেন না।

ইনস্টাগ্রামে যদি অন্যের পোস্টের লাইক বা রিয়েকশন দেখতে না চান তাহলে প্রোফাইল ছবির ওপর ক্লিক করুন। এরপর ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে। এরপর স্ক্রল করে নিচে নামলে ‘হোয়াট ইউ সী’ অপশনের নিচে ‘লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ নির্বাচন করুন। এবার ‘হাইড লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ এর পাশে থাকা টগলটি চালু করে দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X