কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমে যা দেখলেন, তাই বলবে আপনি জাজমেন্টাল মানুষ কি না

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সম্প্রতি সোশ্যাল মিডিয়া টুইটারে এমন একটি অপটিক্যাল ইলিউশন শেয়ার করা হয়েছে, যা থেকে আপনি আপনার ব্যক্তিত্ব সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন। অন্যের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন, বলে দিতে পারবে এই ছবি।

অপটিক্যাল ইলিউশন হলো এমনই এক ছবি, যা আপনার দৃষ্টিশক্তির পরীক্ষা নেয়। সেই সঙ্গেই আপনার বুদ্ধিমত্তা কতটা প্রখর, তারও প্রমাণ দিতে পারে এই ধরনের ছবির ধাঁধাগুলি। শুধু তাই নয়। কিছু কিছু অপটিক্যাল ইলিউশন আবার এমনও থাকে, যা বলে দিতে পারে আপনি কেমন ব্যক্তিত্বের মানুষ।

এই যে ছবিটি আপনি এখানে দেখছেন, তা আপনার ব্যক্তিত্বকে প্রতিফলিত করতে পারে। ছবিটি দেখে আপনার দুটি জিনিস মনে হতে পারে। অর্থাৎ আপনি প্রথমে এই ছবি থেকে দুটি বিষয়ই দেখতে পাবেন। আপনার নজরে আসতে পারে পাথরের উপরে একটি কাক বসে রয়েছে। আবার আপনি এই ছবি থেকেই এক ব্যক্তির মুখের রূপরেখা দেখতে পারেন। এখন আপনি প্রথমে কী দেখছেন, তার উপরে নির্ভর করছে আপনি আখেরে কেমন মানুষ। এবার বলুন তো, আপনি প্রথমে কী দেখলেন।

ছবিতে আপনি যদি প্রথমে একটি কাক দেখতে পান, তাহলে ধরে নিতে হয় আপনি একজন জাজমেন্টাল মানুষ। অন্যের প্রতি সবসময়ই বিচারমূলক মনোভাব আপনার। সবকিছু বিচারমূলক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন বলেন অনেকেই আপনাকে পছন্দ করেন না। তবে এটি যে আপনার নেতিবাচক কোনও দিক, তা নয়। কারণ, অনেক সময়ই আপনার চারপাশের মানুষ সম্পর্কে আফনার অনুমান ঠিক হয়ে যায়। তাই, অনেকে আপনার সিদ্ধান্তকে অন্তর্দৃষ্টি হিসেবে দেখেন। তবে, অনেকে আপনার সমস্যা সম্পর্কে সজাগও করে থাকেন।

আবার এই ছবিতেই আপনি প্রথমে যদি একটি মানুষের ছবি দেখতে পান, তাহলে যে কোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে আপনি দ্বিধা বোধ করেন। এই পদ্ধতি আপনার আত্মবিশ্বাসকে বাধা দিতেই পারে। সেই সঙ্গেই আবার আপনার মধ্য়ে একটা ধ্বংসাত্মক আবেগেরও জন্ম দিতে পারে।

সব মিলিয়ে এই অপটিক্যাল ইলিউশন যে শুধুই আমাদের মধ্যে লুকিয়ে থাকা ব্যক্তিত্বকে প্রতিফলিত করে তা নয়, বরং আমাদের বিচার এবং আত্মসমালোচনার মধ্যে একটা ভারসাম্য রাখার জন্যও সতর্ক করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X