কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের সহায়তা করা হবে : ফয়েজ তৈয়্যব

আগারগাঁওয়ে বিসিসি অডিটরিয়ামে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের বিজয়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : কালবেলা
আগারগাঁওয়ে বিসিসি অডিটরিয়ামে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের বিজয়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : কালবেলা

গত এক বছরে দেশের জন্য গৌরব বয়ে আনা তরুণদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

রোববার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি অডিটরিয়ামে ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের বিজয়ীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে তাদের কোচ মিশাল ইসলামকেও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন পদকজয়ী আরিয়েত্রী ও আবরার আবীর।

প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এখন থেকে আইসিটি বিভাগ দেশের কৃতী সন্তানদের নিয়মিত সংবর্ধনা দেবে। পাশাপাশি যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবেন তাদের লজিস্টিক, কারিগরি এবং ট্রেনিং সহায়তা প্রদান করা হবে। এটা আইসিটি বিভাগের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ বিভাগও করবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সম্মাননার পাশাপাশি কৃতী তরুণদের সব ধরনের লজিস্টিক সহায়তাও প্রদান করা হবে। তাদের উদ্ভাবনায় প্রয়োজনীয় অবকাঠামো এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফান্ডিং করা হবে।

তিনি আরও বলেন, তরুণদের উদ্ভাবনের পরিবেশ বাস্তবায়ন না করলে জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন সফল হবে না। এই বিপ্লবের অর্জন তখনই সম্ভব হবে যখন আমরা তরুণ প্রজন্মের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান এবং দেশে একটি সত্যিকার অর্থে স্টার্টআপ ইকো সিস্টেমের পথ তৈরি করে দিতে পারব।

বিশেষ অতিথির বক্তৃতায় আইসিটির সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, প্রযুক্তি যতই দ্রুত ছুটুক না কেন আমাদের ক্ষুদে বিজয়ীরা বুঝিয়ে দিয়েছে আমরা পিছিয়ে নেই। আমরা আজ আত্মবিশ্বাসী তাই আগামী আসরে তাদের উদার হস্তে সহযোগিতা করবে আইসিটি বিভাগ।

উল্লেখ্য, ২০১৮ সালে শুরু হয়ে ক্রমান্বয়ে আন্তর্জাতিক রোবট অলেম্পিয়াডে ভালো করছে বাংলাদেশ। এ বছর দক্ষিণ কোরিয়ায় ২৬তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে জিতেছে ১০টি পদক। আগামী ডিসেম্বর ২০২৫ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে বসবে ২৭তম আসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১০

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১১

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১২

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৩

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৪

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৫

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৬

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৭

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৮

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

২০
X