কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ডুসাকের সেমিনার ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কয়রায় সেমিনার ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় অতিথিরা। ছবি : কালবেলা
কয়রায় সেমিনার ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় অতিথিরা। ছবি : কালবেলা

খুলনার কয়রায় আলোকিত কয়রা গড়ার প্রত্যয়ে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব কয়রা (ডুসাক) -এর উদ্যোগে ১৩তম দিক-নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাও দেওয়া হয়।

সোমবার (৯ জুন) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ডুসাকের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়োজীদ হোসেন বাদশার পরিচালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ মোফাজ্জেল হোসেন।

এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ আলোচক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল বাশার সোহেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহা. বিলাল হুসাইন, উদ্ভিদ রোগতত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদ, নাভানা গ্রুপের চিফ অপারেটিং অফিসার সরদার জাহাঙ্গীর আলম ও নড়াইল সরকারি কলেজের ইংরেজি প্রভাষক আবুল বাশার সুমন।

আলোচনায় আরও বক্তব্য রাখেন কালনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. অলিউল্যাহ, বাংলাদেশ বেতারের খুলনা জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান, আল আরাফা ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার মো. মুজাহিদুল ইসলাম, কালনা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাবাজ হোসেন ডুসাকের সাবেক সভাপতি ফুয়াদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, আ. রহিম, ডুসাকের আশরাফুল ইসলাম, আবু ত্বহা ফুয়াদ প্রমুখ।

অনুষ্ঠানে কয়রা উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X