Array ( [0] => 58 [1] => 38 )
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজি মতিউর রহমান

পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অতিরিক্ত আইজি মতিউর রহমানের বিদায় সংবর্ধনা। ছবি : সংগৃহীত
পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অতিরিক্ত আইজি মতিউর রহমানের বিদায় সংবর্ধনা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (গ্রেড-১) (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ প্রায় ৩৪ বছরের বর্ণিল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। তার অবসর উপলক্ষে বৃহস্পতিবার (২৯ মে) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তারা স্মৃতিচারণ করেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশে বিভিন্ন পদে মো. মতিউর রহমান শেখ অত্যন্ত সুনামের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তার সুস্থ ও সুন্দর জীবন কামনা করেন।

বিদায়ী অতিরিক্ত আইজি মো. মতিউর রহমান শেখ তার বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনকালে সকল সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

মতিউর রহমান শেখ ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি খাগড়াছড়ি, রাজবাড়ী, বগুড়া ও কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অতিরিক্ত আইজি হিসেবে সিআইডি প্রধান ছিলেন। সর্বশেষ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি (গ্রেড-১) (প্রশাসন) পদে দায়িত্ব পালন করেন তিনি।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X