কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৪:৪১ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:২৩ এএম
অনলাইন সংস্করণ

দাম কমলো ইন্টারনেটের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। ব্রডব্যান্ড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনটি জানিয়েছে, এ সিদ্ধান্ত মঙ্গলবার (১ জুলাই) থেকে কার্যকর।

আইএসপিএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কোনো আইএসপি ৫ এমবিপিএস প্যাকেজ প্রদান করে না; বরং গড়ে ১০ এমবিপিএস গতির প্যাকেজ দেওয়া হচ্ছে। এর ফলে নতুন প্যাকেজ ৫০০ টাকা থেকে শুরু হবে।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম জানান, বাংলাদেশে ইন্টারনেট সেবার মান আরও উন্নত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) এবং রেভিনিউ শেয়ার প্রত্যাহার করে, তাহলে ভবিষ্যতে আইএসপিগুলো গ্রাহকদের জন্য ২০ এমবিপিএস ব্যান্ডউইডথ নিশ্চিত করতে পারবে।

তিনি আরও বলেন, বেশিরভাগ গ্রাহক মাসিক বিলের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে চান না, যা তারা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X