কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মেটা কি ফেসবুকের লাইক বাটন সরিয়ে নিচ্ছে? যা জানা গেল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর ধরে অনলাইন দুনিয়ার সবচেয়ে পরিচিত প্রতীকগুলোর একটি ফেসবুকের লাইক বাটন। সোশ্যাল মিডিয়ায় ভালো লাগা, প্রশংসা কিংবা সমর্থন জানানোর সহজতম মাধ্যম হিসেবে এটি গড়ে তুলেছে এক নতুন ডিজিটাল সংস্কৃতি।তবে সম্প্রতি মেটার এক ঘোষণার পর প্রশ্ন উঠেছে, এবার কি লাইক বাটনের যুগ শেষের দিকে?

মেটা ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ফেসবুকের লাইক ও কমেন্ট বাটন বাইরের ওয়েবসাইটগুলোতে আর কাজ করবে না। অর্থাৎ, যেসব ব্লগ, সংবাদমাধ্যম, ই-কমার্স সাইট বা অন্যান্য ওয়েবপেজে ‘ফেসবুক লাইক’ বা ‘কমেন্ট’ প্লাগইন ব্যবহার করা হতো, সেগুলো আর সক্রিয় থাকবে না।

তবে স্বস্তির খবর হলো, ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটের ভেতরে থাকা লাইক বাটন বন্ধ হচ্ছে না। ব্যবহারকারীরা আগের মতোই পোস্ট, ছবি, রিল বা ভিডিওতে প্রতিক্রিয়া জানাতে পারবেন।

কেন বন্ধ হচ্ছে বাইরের লাইক বাটন

মেটা জানায়, এই সিদ্ধান্ত মূলত তাদের ডেভেলপার টুল সহজ ও আধুনিক করার পরিকল্পনার অংশ। এক দশকেরও বেশি সময় আগে তৈরি এসব প্লাগইন ওয়েবসাইটে ফেসবুকের উপস্থিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে।

মূলত কঠোর গোপনীয়তা আইন, ডেটা শেয়ারিং নীতির পরিবর্তন এবং নতুন নতুন সামাজিক মাধ্যমের উত্থান এসব কারণেই ফেসবুকের বাইরের প্লাগইনগুলো আজ আর আগের মতো প্রাসঙ্গিক নয়। তাই মেটার ভাষ্যমতে, যেসব টুল আর ব্যবহারযোগ্য নয় বা প্রযুক্তিগত দিক থেকে বর্তমান সময়ের সঙ্গে খাপ খায় না, সেগুলো বজায় রাখার আর বাস্তব মূল্য নেই।

উল্লেখ্য, ২০০৯ সালে যাত্রা শুরু করা লাইক বাটন শুধু প্রযুক্তির অংশ ছিল না, এটি হয়ে উঠেছিল এক সাংস্কৃতিক আইকন। মানুষের পছন্দ, সামাজিক সমর্থন, ইনফ্লুয়েন্সার জনপ্রিয়তা, ব্র্যান্ডিং— সব ক্ষেত্রেই লাইক ছিল কেন্দ্রীয় মাপকাঠি।

কিন্তু ২০২৫ সালের ইন্টারনেট এখন অনেক বিচ্ছিন্ন। ব্যবহারকারীরা একাধিক অ্যাপে সময় কাটাচ্ছেন, অ্যালগরিদম এখন বহুমাত্রিক, আর গোপনীয়তা আজ প্রযুক্তি দুনিয়ার কেন্দ্রবিন্দু। এই নতুন বাস্তবতায় ফেসবুকের ওয়েবভিত্তিক প্রভাব অনেকটাই কমে এসেছে। ফলে মেটা এখন মনোযোগ দিতে চায় এমন টুলে, যা ভবিষ্যতের উদ্ভাবনে বেশি মূল্য যোগ করবে অতীতের উত্তরাধিকারে নয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মো. সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১০

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১১

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৩

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৪

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৫

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১৬

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১৭

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৮

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৯

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

২০
X