কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘরের ভেতরে এই সাধারণ জিনিসটি আছে? কমবে ওয়াইফাইয়ের গতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘরের ভেতরে সাজসজ্জা আর পরিবেশবান্ধব আবহ তৈরির জন্য পাত্রে পাত্রে গাছ রাখা এখন খুবই সাধারণ বিষয়। এসব ইনডোর প্ল্যান্ট বাতাসের দূষণ কমাতেও সাহায্য করে। কিন্তু জানেন কি, সেই গাছই আবার আপনার ওয়াইফাই নেটওয়ার্কের গতি কমিয়ে দিতে পারে?

সম্প্রতি ব্রডব্যান্ড জিনি নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে, ঘরের ভেতরে রাখা গাছপালা ওয়াইফাই সংযোগের গতি কমানোর পেছনে ভূমিকা রাখে।

গবেষণায় দেখা গেছে, যদি রাউটারকে গাছ থেকে সরিয়ে নেওয়া যায়, তাহলে ইন্টারনেটের স্পিড এক তৃতীয়াংশেরও বেশি বেড়ে যেতে পারে।

কেন গাছের কারণে ওয়াইফাই স্লো হয়?

গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, ইনডোর প্ল্যান্টের ভেজা মাটি আর মোটা পাতাগুলো ওয়াইফাই সিগন্যালকে শোষণ করে নেয় বা প্রতিফলিত করে। ফলে সিগন্যাল দুর্বল হয়ে যায়, আর তার সরাসরি প্রভাব পড়ে নেটের গতিতে। ছোট কোনো ফ্ল্যাট বা ঘরে অনেক গাছ থাকলে এ প্রভাব আরও স্পষ্টভাবে বোঝা যায়।

গবেষকরা জানিয়েছেন, রাউটারকে গাছ থেকে সরিয়ে নেওয়ার পর নেট স্পিডে যে উল্লেখযোগ্য উন্নতি হয়, তা দেখে তারাও অবাক হয়েছেন। তাই তাদের পরামর্শ, রাউটার এমন জায়গায় রাখতে হবে যেখানে আশপাশে গাছ না থাকে।

শুধু গাছ নয়, আরও কিছু কারণ

বিশেষজ্ঞদের মতে, কেবল গাছই নয়, ঘরের দেয়াল, ছাদ কিংবা পাশের বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কও স্পিড কমিয়ে দিতে পারে। যদি প্রায়ই নেট ধীরগতির সমস্যায় পড়েন, তাহলে প্রথমেই রাউটারের অবস্থান বদলানোর চেষ্টা করতে হবে। অনেক সময় শুধু জায়গা পরিবর্তন করলেই ইন্টারনেট স্পিডে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়।

রাউটার বসানোর সঠিক পদ্ধতি

১. রাউটার থেকে চারপাশে সমানভাবে সিগন্যাল ছড়ায়। তাই একেবারে বাম বা ডান কোণে বসালে ঘরের একপাশে সিগন্যাল দুর্বল হয়ে যাবে।

২. সেরা ফল পেতে রাউটার বসাতে হবে ঘরের মাঝামাঝি জায়গায়।

৩. রাউটার সাধারণত শক্তিশালী সিগন্যাল নিচের দিকে পাঠায়। তাই যতটা সম্ভব উঁচু জায়গায় রাখা উচিত।

সূত্র : জিও নিউজ উর্দু

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১০

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১১

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১২

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৩

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৪

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৫

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৬

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৭

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৮

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৯

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

২০
X