কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইনে শুরু হচ্ছে ‘বিক্রয় প্রপার্টি ফেয়ার ২০২৩’

‘বিক্রয় কার্নিভাল ২০২৩ - স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বিজনেস’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ছবি : কালবেলা
‘বিক্রয় কার্নিভাল ২০২৩ - স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বিজনেস’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ছবি : কালবেলা

গত বছরের ধারাবাহিকতায় টানা দ্বিতীয়বারের মতো অনলাইনে শুরু হতে যাচ্ছে ‘বিক্রয় প্রপার্টি ফেয়ার ২০২৩’। মেলা চলাকালে ক্রেতারা অনলাইনে প্রপার্টি বুকিং ও কেনার সুযোগ পাবেন।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বিক্রয় কার্নিভাল ২০২৩ - স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বিজনেস’ শীর্ষক এক অনুষ্ঠান থেকে এই মেলার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ডিজিটাল বাংলাদেশ কথাটি অনেকের কাছে অপরিচিত ছিল, অনেকে উপহাস করেছিল। কিন্তু এখন দেশ ডিজিটাল। ২০২১ সালের মধ্যে আমরা দেশকে অনেক এগিয়েছি। ২০০৮ এর তুলনায় মাথাপিছু আয় চার গুণ বেশি বেড়েছে। আজকের এই ডিজিটাল বাংলাদেশের আওতায় সাড়ে ছয় লক্ষ জনবল কাজ করেন আউটসোর্সিং এ। ডিজিটাল বাংলাদেশের মাধ্যমেই বিক্রয়ের মতো প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় জানানো হয়, বিক্রয় প্রপার্টি ফেয়ারে ১০টি রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান অংশ নিতে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানের অর্ধশতাধিক প্রকল্পের পাশাপশি ১৫ হাজারের বেশি ফ্ল্যাট ও প্লট কেনার সুযোগ থাকবে এই ফেয়ারে।

কার্নিভাল এবং প্রপার্টি ফেয়ার সম্পর্কে বিক্রয় এর প্রধান নির্বাহী ঈশিতা শারমিন বলেন, দীর্ঘ ১১ বছরে আড়াই কোটি বিক্রেতা বিক্রয় ডট কমের সেবার মাধ্যমে তাদের ব্যবসার প্রচার ও প্রসার করছেন। বিক্রয়ের সেবা ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের আজকের এই আয়োজন। সবারই নিজের একটা বাড়ির স্বপ্ন থাকে। সেই স্বপ্ন পূরণ সহজ করতেই আমাদের প্রপার্টি ফেয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X