কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পরিকল্পনা প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পরিকল্পনা প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সৌজন্য
পরিকল্পনা প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সৌজন্য

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ ২০ মার্চ, (বুধবার) প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য রপ্তানি, অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন প্রকল্প, বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়ন অংশীদার। ভবিষ্যতে দু-দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মো. শহীদুজ্জামান সরকার বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় হচ্ছে উন্নয়নের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে পরিকল্পনা মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু নির্মাণে কারিগরি সহযোগিতা, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পে চীন সবসময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। এসময় তিনি চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের আইসিটি, জ্বালানি খাত এবং অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ থেকে কৃষি পণ্য বিশেষ করে আম আমদানি করতে চায় চীন।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X