কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দুই মন্ত্রণালয়ের সঙ্গে এটুআইয়ের সমঝোতা চুক্তি 

কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে আইসিটি বিভাগের আওতাধীন এটুআই প্রকল্প। ছবি : কালবেলা
কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে আইসিটি বিভাগের আওতাধীন এটুআই প্রকল্প। ছবি : কালবেলা

কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প। দেশের কৃষি খাত উন্নয়নে কৃষি তথ্য মনোন্নয়ন ও আন্তঃবিনিময় কাঠামো এবং নীতিমালা তৈরির কাজকে ত্বরান্বিত করার মাধ্যমে স্মার্ট কৃষি বাস্তবায়নে এই চুক্তি সই হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এটুআই।

বুধবার (৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এই চুক্তি সই হয়।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তোফাজ্জেল হোসেন এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ চুক্তির আওতায় স্মার্ট কৃষি বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যেসব স্মার্ট সমাধান গ্রহণ করবে সেখানে অনুঘটক হিসেবে সার্বিক সহযোগিতা করবে এটুআই।

এর অংশ হিসেবে দেশের কৃষিব্যবস্থায় অধিকতর উন্নয়ন আনয়নে একটি সার্বিক কৃষি তথ্য মানোন্নয়ন ও আন্তঃবিনিময় কাঠামো তৈরিতে সহযোগিতা করবে এটুআই। একই সঙ্গে প্রযুক্তিগত উদ্ভাবন এবং কৃষক ও খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং স্মার্ট কৃষি যন্ত্রের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে দুই মন্ত্রণালয়কে সার্বিক সহযোগিতাও করবে এটুআই।

এর মাধ্যমে দেশের কৃষি খাতে সার্বিক একটি ‘ডেটা ইকোসিস্টেম’ নিশ্চিত করা যাবে বলে দাবি এটুআইয়ের। ফলে কৃষি উন্নয়নে প্রান্তিক পর্যায়ে কৃষকের উপযোগী স্মার্ট সল্যুশন তৈরি হবে এবং এর ধারাবাহিকতার প্রবণতা তৈরি হবে। কৃষি ব্যবসা প্রতিষ্ঠান ও স্টার্টআপদের সম্পৃক্ততা শতভাগ নিশ্চিত করা যাবে এবং আন্তঃমন্ত্রণালয় ও বেসরকারি পর্যায়ে মানসম্মত তথ্য ও তথ্য বিনিময় প্রবণতা বৃদ্ধি পাবে। স্মার্ট কৃষি ব্যবস্থা নির্মাণের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণে যৌথভাবে কাজ করবে এই তিন প্রতিষ্ঠান।

ওই সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, এটুআইয়ের প্রোগ্রাম স্পেশালিস্ট (ইনোভেশন) মানিক মাহমুদসহ কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এটুআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X