কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ৩.০’ প্রতিযোগিতা শুরু

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

প্রথম ও দ্বিতীয় আয়োজনে সাড়া জাগানোর পর এ-বছরও শুরু হয়েছে ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ (এআই ফর বাংলা ৩.০) প্রতিযোগিতা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি ডিভিশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ (AI for Bangla) প্রতিযোগিতা প্রথম দুই পর্বের সফলতা বাংলা ভাষা-প্রযুক্তি সংশ্লিষ্ট গবেষণা ও সফটওয়্যার ডেভেলপমেন্টে কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক ও ডেভেলপারদের দারুণভাবে উৎসাহিত করেছে। এরই ধারাবাহিকতায় গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের উদ্যোগে ‘এআই ফর বাংলা ৩.০’এর আয়োজন করা হয়েছে।

এবারের প্রতিযোগিতাকে মূল প্রতিপাদ্য (থিম) ‘জেনারেটিভ এআই’ হলেও ম্যাশিন লার্নিং ও ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং এবং ভাষা-প্রযুক্তি সংশ্লিষ্ট যে কোনো প্রস্তাব জমা দেওয়া হবে। প্রতিযোগিতায় মোট ৩টি পর্ব থাকবে।

প্রথম পর্বে ৫০০ শব্দের মধ্যে ইংরেজিতে লিখিত অ্যাবস্ট্রাক্ট ও বাংলায় বর্ণিত ২ মিনিটের ভিডিও প্রেজেন্টেশন জমা দিতে হবে। দ্বিতীয় পর্বে নির্বাচিতদের নিয়ে একটি ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। দেশের এআই ও এনএলপি বিশেষজ্ঞরা ওয়ার্কশপটি পরিচালনা করবেন। তৃতীয় পর্বে, নির্বাচিত দলগুলোকে গুগল ড্রাইভে সংশ্লিষ্ট রিসোর্স (সোর্সকোড, ডেটাসেট/মডেল), প্রোটোটাইপ ও অনূর্ধ্ব ২০০০ শব্দের রিসার্চ পেপার/এক্সডেটনডেট অ্যাবস্ট্রাক্ট জমা দিতে হবে এবং আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে প্রেজেন্টেশন প্রদান করতে হবে।

একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেল অংশগ্রহণকারীদের মূল্যায়ন করবেন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার (০১টি) ২ লক্ষ টাকাসহ মোট ০৫টি পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় প্রস্তাবনা জমা দেয়ার শেষ তারিখ আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৪। প্রতিযোগিতার বিস্তারিত ও প্রস্তাবনা জমাদানের লিংক www.bangla.gov.bd/aifb3 ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রতিযোগিতার নিয়মিত আপডেট পাওয়া যাবে ফেসবুকের www.facebook.com/eblict পেইজে। আবেদনের লিংক : https://forms.gle/hox7CfggGGD9aYn7A

বিস্তারিত : https://bangla.gov.bd/aifb3/

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X