কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবার আরও একটি চমক দেখাল ওপেনএআই। প্রতিষ্ঠানটি তাদের ব্যবহারকারীদের জন্য ‘বছর-সারসংক্ষেপের’ নতুন একটি ফিচার চালু করেছে। ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নামের এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের ২০২৫ সালে চ্যাটজিপিটির সঙ্গে কাটানো সময় ও কথোপকথনের ঝলক দেখাবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে ফিচারটি চালুর ঘোষণা দেয় ওপেনএআই। এতে বলা হয়, যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাদের জন্য এটি একটি ইয়ার-ইন-রিভিউ অভিজ্ঞতা। যেখানে ফিরে দেখা যাবে পুরো বছরের কথোপকথন ও আইডিয়া বিনিময়ের মুহূর্তগুলো।

কীভাবে কাজ করবে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’

ওপেনএআই জানিয়েছে, এই ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে সেভ মেমোরি এবং চ্যাট হিস্ট্রি অপশন চালু থাকতে হবে। যারা লগইন করা অবস্থায় এসব সেটিংস অন রেখেছেন, তাদের জন্য ফিচারটি ধীরে ধীরে চালু হচ্ছে। তবে আপাতত এটি সীমিত কয়েকটি দেশে পাওয়া যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা এই সুবিধা পাচ্ছেন। ভবিষ্যতে অন্য দেশগুলোতে ফিচারটি চালু হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ওপেনএআই।

এই ইয়ার-ইন-রিভিউতে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সঙ্গে হওয়া কথোপকথন, সবচেয়ে বেশি যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে, সেগুলোর সারসংক্ষেপ এবং সারা বছরে একসঙ্গে তৈরি করা গুরুত্বপূর্ণ আইডিয়াগুলোর হাইলাইট তুলে ধরবে। ওপেনএআইয়ের ভাষ্য অনুযায়ী, এটি অনেকটাই স্পটিফাই র‍্যাপডের মতো, তবে এখানে গান শোনার হিসাব নয় বরং দেখা যাবে আপনি কতটা সময় চ্যাটজিপিটি ব্যবহার করেছেন এবং কোন ধরনের আলোচনায় বেশি যুক্ত ছিলেন।

কীভাবে দেখবেন নিজের রিভিউ

ওপেনএআই জানিয়েছে, যেসব দেশে ফিচারটি চালু হয়েছে, সেসব ব্যবহারকারীরা দিনে বিভিন্ন সময় অ্যাপে ঢুকে দেখতে পারেন ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ অপশনটি এসেছে কি না।

এ ছাড়া নতুন একটি চ্যাট শুরু করে ‘+’ বাটনে ক্লিক করে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ সিলেক্ট করেও এটি চালু করা যাবে। চাইলে সরাসরি প্রম্পট হিসেবে লিখতে পারেন “Show me my year with ChatGPT”।

সূত্র : টেক টাইমস

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১০

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১১

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১২

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৩

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৪

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৫

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৬

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৭

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৮

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৯

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

২০
X