কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এক ভিডিও দিয়েই আয় প্রায় তিন কোটি টাকা!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অনলাইনে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টি এখন কারও অপরিচিত নয়। তাই বলে এক ভিডিও দিয়ে প্রায় তিন কোটি টাকা আয়! এমন খবর শুনলে যে কারও চোখ হয়তো চড়কগাছে ওঠার অবস্থা হবে। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এমনই একজন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর জেমন স্টিফেন জিমি ডোনাল্ডসন। নিয়মিত প্রাঙ্ক ও স্ট্যান্ট ভিডিও তৈরি করেন তিনি। এজন্য নিজের ‘মি বিস্ট’ নামের একটি চ্যানেলও রয়েছে। যেখানে গ্রাহক রয়েছেন প্রায় ২৩ কোটি ৪০ লাখ। তবে সম্প্রতি নিজের এক্সে একটি ভিডিও শেয়ার করেই বাজিমাত করেছেন তিনি। এক ভিডিও দিয়েই আয় করেছেন দুই লাখ ৬৩ হাজার ৬৫৫ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯০ লাখ টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, এক্সে পোস্ট দেওয়ার জন্য আগ্রহী ছিলেন না জিমি। কেননা এক্সে ভিডিও প্রকাশ করা তেমন লাভজনক নয়। এ থেকে আয়ও খুব বেশি হয় না। তবে পরীক্ষামূলকভাবে গত সপ্তাহে একটি পুরোনো ভিডিও প্রকাশ করেন তিনি। যা সপ্তাহের ব্যবধানে দেখা হয়েছে ১৫ কোটি ৬৭ লাখ বার।

জিমি জানান, এক্সে (সাবেক টুইটার) আমার প্রথম ভিডিও আড়াই লাখ ডলারের বেশি আয় করেছে। অনেকেই ভিডিওটি দেখায় বিজ্ঞাপনদাতারাও এতে বিজ্ঞাপন দিয়েছেন বেশি। এর ফলে আয়ও বেশি হয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞাপনী আয়ের অংশ থেকে কনটেন্ট নির্মাতাদের অংশ দিয়ে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। ‘ক্রিয়েটর অ্যাডস রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম’-এর আওতায় বিজ্ঞাপন দেখানো হলে আয়ের নির্দিষ্ট অংশ দেয় মাইক্রো ব্লগিং এ সাইটটি। তবে এজন্য কন্টেন্ট নির্মাতাদের অ্যাকাউন্টের পোস্টে ৫০ লাখ ভিউ থাকতে হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X