কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৪ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাজারে আসছে স্মার্ট কানের দুল, থাকবে যেসব সুবিধা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এখন স্মার্ট প্রযুক্তিপণ্যের যুগ। বাজারে এখন স্মার্টফোন থেকে শুরু করে পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেবে স্মার্ট গ্লাস, স্মার্ট ওয়াচ- এমনকি স্মার্ট ব্র্যান্ডের মতো পণ্য পাওয়া যাচ্ছে। এবার প্রযুক্তি ব্যবহার করে বাজারে আসতে চলেছে স্মার্ট কানের দুলও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই দুল তৈরি করছেন।

গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়টি স্মার্ট দুল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, থার্মাল প্রযুক্তি ব্যবহার করে এই দুলের মাধ্যমে মানসিক চাপ, তাপমাত্রা, জ্বর, ব্যায়াম, খাদ্যাভাস ও নারী স্বাস্থ্যের নানা বিষয়ে ডেটা সংগ্রহ করা যাবে। দুলটিতে থাকা স্কিন টেম্পারেচার সেন্সর ত্বকের তাপমাত্রা ও ড্যাংলিং সেন্সর আশপাশের তাপমাত্রা পরিমাপে সাহায্য করে।

এই গবেষণাপত্রের লেখক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল ছাত্র কিউইউয়ে জুই বলেন, এই প্রযুক্তি কবজিতে পরা ঘড়ির চেয়ে কানের লতির মাধ্যমে ত্বকের তাপমাত্রা নির্ধারণে ‘অনেক বেশি নির্ভুল’ তথ্য দেবে। ছয়জন মানুষের ওপর এই দুলের পরিধানযোগ্যতা পরীক্ষা করা হয়েছে। এতে দেখা যায়, সঠিকভাবে ত্বকের তাপমাত্রা নির্ণয়ে কানের দুল স্মার্টওয়াচকে ছাড়িয়ে যায়।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, একবার চার্জ দিয়ে স্মার্ট এই কানের দুল ২৮ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে ডেটা আদান-প্রদানের জন্য কম শক্তি খরচ করে এমন ব্লুটুথ ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে দুলটি সৌরশক্তি ও কাইনেটিক বা গতি শক্তি দিয়ে চার্জ দেওয়া যাবে। তখন চার্জ দিতে কান থেকে দুল খুলতে হবে না।

এখনো এই দুল পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সে কারণে এই দুল নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এত ছোট ডিভাইস কীভাবে চার্জ দেওয়া হবে, ডান ও বাম কানের জন্য একই ধরনের দুল থাকবে কি না, বাস্তবে দুটি দুলই কি ডেটা সংগ্রহ করবে নাকি একটি নকল হিসেবে ব্যবহার করা হবে- এসব প্রশ্নের উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও বেশকিছু সময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X