কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ
তথ্যপ্রযুক্তিতে অবদান 

ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেলেন মোস্তাফা ইসলাম ডিউক

ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেলেন মোস্তাফা ইসলাম। ছবি : সংগৃহীত
ব্রিটিশ পার্লামেন্টে সম্মাননা পেলেন মোস্তাফা ইসলাম। ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিনের অবদান ও উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক পরিমণ্ডলে একাধিক মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক। সম্প্রতি যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মোস্তাফা রফিকুল ইসলাম ডিউকের নেতৃত্বে তৈরি ‘ফ্লোরাব্যাংক কোর ব্যাংকিং সফটওয়্যার’ বিশ্বের অন্যতম সেরা কোর ব্যাংকিং সফটওয়্যার হিসেবে বিশেষ স্বীকৃতি লাভ করে।

ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডস ব্যারোনেস মানজিলা উদ্দিন তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে বৈশ্বিক তথ্যপ্রযুক্তি সমাধানে নেতৃত্ব ও উদ্ভাবনী ভূমিকার স্বীকৃতি হিসেবে মোস্তাফা রফিকুল ইসলাম ডিউককে সম্মানসূচক ডক্টরেট (অনরারি পিএইচডি) ডিগ্রি প্রদান করে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি।

মোস্তাফা রফিকুল ইসলাম অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তার পরিবার, সহকর্মী, মেন্টর এবং বিশ্বজুড়ে থাকা শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমাকে আগামীতে আরও দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও নতুন লক্ষ্য নিয়ে বৈশ্বিক প্রযুক্তির উন্নয়নে অবদান রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থ্যাচার বিজনেস এডুকেশন সেন্টারে ‘দ্য ফিউচার অব ব্যাংকিং ইনোভেশন : ইন্টিগ্রেটিং এআই অ্যান্ড মেশিন লার্নিং’ শীর্ষক বিষয়ে মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপন করেন। ব্যাংকিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিংয়ের ভবিষ্যৎ প্রভাব ও সম্ভাবনা নিয়ে তার এই গবেষণালব্ধ বক্তব্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলে ব্যাপক প্রশংসিত হয়।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X