কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সূর্যের ‘বিরল’ ছবি প্রকাশ!

আদিত্য-এল ১ সৌরযান থেকে তোলা সূর্যের ছবি। ছবি : ইসরো
আদিত্য-এল ১ সৌরযান থেকে তোলা সূর্যের ছবি। ছবি : ইসরো

এবার ভিন্ন ভিন্ন রূপে ধরা দিল সূর্য। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) কল্যাণে এগারোটি রঙে দেখা মিলেছে সূর্যের।

শুক্রবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ ছবি পোস্ট করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

সূর্যের এই বিরল ছবি তুলে পাঠিয়েছে নক্ষত্রটিকে নিয়ে গবেষণা করা আদিত্য এলওয়ানের টেলিস্কোপ।

সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ তাক করা আছে (SUIT) সূর্যের ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ারে। আর সেখান থেকেই সূর্যের নানা রঙের ছবি তুলে আনল ইসরো।

ইসরো জানিয়েছে, সৌরযান আদিত্য এলওয়ানের সঙ্গে রয়েছে এ সুট (SUIT) টেলিস্কোপ। গত ২০ নভেম্বর সুটের পাওয়ার অন করা হয়। ৬ ডিসেম্বর প্রথম ছবি তোলে সুট। ১১ ধরনের ফিল্টার ব্যবহার করে ছবি তুলেছে আদিত্যর টেলিস্কোপ।

সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপের ক্যামেরায় সূর্যের বিভিন্ন রূপ ধরা পড়েছে। এ উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপের পাঠানো ছবি ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের বিভিন্নভাবে সাহায্য করবে। বিশেষ করে সূর্যের চুম্বকীয় বায়ুমণ্ডলের গতিবিধি বুঝতে এ ছবিগুলো সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

ইসরো জানায়, সূর্যের ছবিগুলো ২০০ থেকে ৪০০ ন্যানোমিটারের তরঙ্গদৈর্ঘ্যের পরিসরের মধ্যে তোলা। ফলে ছবিগুলোতে সূর্যের পৃষ্ঠদেশ এবং সূর্যের উপরভাগের স্বচ্ছ স্তরের ছবি ভালোভাবে ফুটে উঠেছে।

ইসরোর দাবি, এই ছবি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সৌর বায়ুমণ্ডল সম্পর্কে অনেক কিছু জানা যাবে। পৃথিবীর ওপর সৌর বিকিরণের প্রভাব বুঝতেও বিজ্ঞানীদের সাহায্য করবে ছবিগুলো।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল ১। প্রায় সাড়ে ১০ লাখ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে সেটি। সূর্য এবং পৃথিবীর মাঝের এল ১ পয়েন্টে পৌঁছতে তার মোট চার মাস সময় লাগার কথা। এখনো পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী সব ঠিক চলছে। মহাকাশে কোথাও বাধা পায়নি আদিত্য-এল ১। সব ঠিক থাকলে জানুয়ারি মাসের প্রথম দিকেই গন্তব্যে পৌঁছে যাবে এই সৌরযান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X