স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

১৪ বছর বয়সেই টি-টোয়েন্টিতে সূর্যবংশীর ঝড়

বৈভব সুর্যবংশী। ছবি : সংগৃহীত
বৈভব সুর্যবংশী। ছবি : সংগৃহীত

দোহা আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারিতে আজ যে নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে, সে নামটা কেউ ভাবেনি এত তাড়াতাড়ি আলোচনায় আসবে। মাত্র ১৪ বছর বয়সে ভারত ‘এ’ দলের হয়ে অভিষেক ম্যাচেই বৈভব সূর্যবংশী যা করলেন, তা যেন ক্রিকেটের রুলবুককেই চ্যালেঞ্জ জানাল।

রাইজিং স্টারস এশিয়া কাপের গ্রুপ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সূর্যবংশীর ব্যাট থেকে আসলো ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১৫ ছয় ও ১১ চার। স্ট্রাইক রেট—৩৪২.৮৬। এত অল্প বয়সে এমন বিস্ফোরক ইনিংস সাম্প্রতিক ক্রিকেট ইতিহাসেই বিরল।

অবশ্য ম্যাচের একদম প্রথম বলেই সূর্যবংশী আউট হতে পারতেন। ফারাজউদ্দিনের বলে কভারে সহজ ক্যাচ তোলেন তিনি। তবে সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক আলিশান শরাফু তা তালুবন্দি করতে পারেননি। সেই ভুলের জ্বালা আরব আমিরাতকে ছারখার করে দেয় ১৩ ওভারের মধ্যেই।

হাফ ভলি, শর্ট বল, লেংথ– কিছুই সূর্যবংশীর সামনে টিকতে পারেনি। ভুল টাইমিংয়ে মারা বলও সীমানা অতিক্রম করেছে। ইউএই বোলারদের চোখে-মুখে তখন শুধুই অসহায়ত্ব।

৩২ বলে সেঞ্চুরি পূরণ করেন কিশোর বাঁহাতি ব্যাটার।

এই তালিকায় তিনি এখন—

  • ঋষভ পন্তের সাথে যৌথভাবে ভারতের তৃতীয় দ্রুততম
  • সর্বকালের দ্রুততম সেঞ্চুরির (সাহিল চৌহানের ২৭ বল) কাছাকাছি
  • এমনকি ক্রিস গেইলের ১৭৫*-এর ভয়ানক রেকর্ডের দিকেও তাকিয়েছিলেন

রেকর্ড ভাঙার পথে ছিলেন, তবে ১৩তম ওভারের তৃতীয় বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে ইনিংসের ইতি টানেন। ফিরতে ফিরতেই পুরো ভারতীয় ডাগআউট দাঁড়িয়ে যায় সম্মানে।

অবশ্য এর আগেই আইপিএলে ৩৫ বলে শতক করে পরিচিতি পেয়েছিলেন সূর্যবংশী। তবে আন্তর্জাতিক স্তরে, সেটাও আবার ১৪ বছর বয়সে, এমন ইনিংস খেলা তাকে তুলে আনছে সম্পূর্ণ নতুন আলোচনায়।

আজকের ১৪৪ রান ভারতীয়দের টি–টোয়েন্টি ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X