কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

শতাব্দীর ইতিহাসের বিরল সূর্যগ্রহণ দেখা যাবে যেসব এলাকায়

শতাব্দীর ইতিহাসে বিরল সূর্যগ্রহণ, থাকবে ছয় মিনিট অন্ধকার
ছবি : সংগৃহীত

বিরল ধরনের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে ২০২৭ সালের ২ আগস্ট। সূর্যগ্রহণের সময় ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল ৬ মিনিট পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা শতাব্দীর ইতিহাসে দীর্ঘতম সূর্যগ্রহণ। এমনটাই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

তবে ইউরোপের বেশির ভাগ অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে আংশিকভাবে এ সূর্যগ্রহণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার বেশির ভাগ দেশ থেকে দেখা যাবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি পূর্ব আটলান্টিকে শুরু হবে। এরপর উত্তর আফ্রিকার মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া ও মিশর অতিক্রম করে মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরের কিছু অংশের ওপর দিয়ে সরে যাবে। মিসরের লাক্সর ও আসওয়ানের মতো শহরে পূর্ণগ্রাসের সময়কাল সবচেয়ে দীর্ঘ হবে বলে আশা করা হচ্ছে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য কয়েক মিনিটের জন্য দেখা না যাওয়ায় আকাশের উজ্জ্বলতা লক্ষণীয়ভাবে ম্লান হয়ে যাবে। তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে সূর্যের করোনা অন্ধকার ডিস্কের চারপাশে মৃদুভাবে জ্বলবে। ইউরোপের বেশির ভাগ অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আংশিক সূর্যগ্রহণের সময় সূর্যকে কামড়ানো আপেলের মতো মনে হবে। তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ এশিয়ার বেশির ভাগ দেশ থেকে সূর্যগ্রহণ দেখা যাবে না।

যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ সরাসরি চলে আসে, তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে থাকে। তখন দিনের আলো মুহূর্তের জন্য ম্লান হয়ে যায়। মনে হয় পৃথিবী একটি কৃত্রিম সূর্যাস্তে প্রবেশ করেছে। তখন বাতাসের ধরন সামান্য পরিবর্তিত হতে পারে। বিভিন্ন প্রাণী কখনো কখনো এমন আচরণ করে যেন রাত তাড়াতাড়ি এসে গেছে। পাখিরা শান্ত হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X