কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মহাবিশ্বের যে ঘটনা জীবনে দেখা মিলবে একবার

টেলিস্কোপে দেখা মহাবিশ্বে উপগ্রহপুঞ্জ। ছবি : সংগৃহীত
টেলিস্কোপে দেখা মহাবিশ্বে উপগ্রহপুঞ্জ। ছবি : সংগৃহীত

জীবনে একবারই একটি দৃশ্য দেখতে চলেছে বিশ্ববাসী। এখন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো দিন রাতে ঘটবে বিরাট এক তারকা বিস্ফোরণ। পৃথিবী থেকে তিন হাজার আলোকবর্ষ দূরে ঘটবে বিস্ময়কর এই ঘটনা। এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মহাকাশের করোনা বোরিয়ালিস নক্ষত্রমণ্ডল খালি চোখে দেখতে খুবই ম্লান। তবে প্রতি ৮০ বছর বা এ রকম সময়ের ব্যবধানে এই নক্ষত্রপুঞ্জের দুটি তারার মধ্যে স্থানচ্যুতি ঘটে। এ সময় বড় সংঘর্ষে জড়ায় তারা। সংঘটিত হয় বিশেষ ধরনের পারমাণবিক বিস্ফোরণ।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ওই বিস্ফোরণের ফলে যে আলোর দ্যুতি ছড়াবে, সেটি দৃশ্যমান হবে একটি নতুন তারার মতো। আর তা ধ্রুবতারার মতোই উজ্জ্বল। মনে হবে, রাতের আকাশে এ তারা হঠাৎই কয়েক দিনের জন্য হাজির হয়েছে।

বিরল ওই ঘটনা যখন ঘটবে, তখন সে দৃশ্য দেখতে টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তির সহায়তা নিতে হবে না। শুধু করোনা বোরেইলিসের দিকে তাকিয়ে থাকলেই দেখা যাবে অভাবনীয় এই দৃশ্য।

১৮৬৬ সালে আইরিশ পণ্ডিত জন বার্মিংহ্যাম প্রথম এটি আবিষ্কার করেন। এরপর ১৯৪৬ সালে এটি আবারও দেখা যায়। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্য বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ সামার স্টারফিল্ড বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই বিস্ফোরণের জন্য তিনি খুবই উচ্ছ্বশিত। নতুন করে দুই তারকার মধ্যে এই বিস্ফোরণ থেকে জ্যোতির্বিদরা কি কি ধারণা পেতে পারেন সেটি নিয়ে এখন কাজ করছেন তিনি। যে সময় বিস্ফোরণটি ঘটবে সে সময় খালি চোখেও এটি দেখা যাবে। তবে তারাগুলোর অবস্থান যেখানে ঠিক সেখানে তাকাতে হবে।

নোভা নিয়ে গবেষণা করেছেন জার্মান জ্যোতির্বিদ ইওয়াখিম ক্রাউটার। অবসরে যাওয়া জার্মানির এই বিজ্ঞানী বলেন, টি করোনা বোরিয়ালিসের ওই বিস্ফোরণের দৃশ্যে নজর থাকবে অনেকের মতোই জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপেরও।

এই জ্যোতির্বিদ বলেন, ‘বিরল ওই ঘটনা যখন ঘটবে, তখন অবশ্য টেলিস্কোপেরই প্রয়োজন হবে না। শুধু ঘর থেকে বাইরে যেতে হবে এবং করোনা বোরিয়ালিসের দিকে তাকিয়ে থাকতে হবে। এতেই অভাবনীয় সেই দৃশ্য দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১০

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১১

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১২

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৩

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৪

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৫

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৬

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৭

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৮

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০
X