কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৬:২৬ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলালিংক ইনোভেটর্স ৭.০-এর নিবন্ধন শুরু

বাংলালিংক ইনোভেটর্স ৭.০-এর উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
বাংলালিংক ইনোভেটর্স ৭.০-এর উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

শুরু হয়েছে ‘বাংলালিংক ইনোভেটর্স’-এর ৭ম আসরের নিবন্ধন প্রক্রিয়া। দেশের সৃষ্টিশীল ও প্রতিভাবান তরুণদের দক্ষতা বৃদ্ধিতে প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলালিংক। বুট ক্যাম্প, গ্রুমিং সেশন, ওয়ার্কশপ ও সুনিয়ন্ত্রিত শিক্ষা পদ্ধতির মাধ্যমে তরুণদের নানাবিধ সুযোগ দেওয়া হবে এই আয়োজনে। সঠিকভাবে নির্বাচন প্রক্রিয়া শেষে প্রতিযোগিতার তিনটি দল আকর্ষণীয় পুরস্কারসহ পাবে বাংলালিংক এর বিভিন্ন সুযোগ।

আজ রোববার (১ অক্টোবর) রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে ইনোভেটর্স ৭.০-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ। দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা https://ennovators.banglalink.net ভিজিট করে ইনোভেটর্স ৭.০-এর জন্য নিবন্ধন করতে পারবেন।

প্রতিযোগিতার বিজয়ী দল বাংলালিংকের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কোম্পানি ভিওনের কার্যালয় ভ্রমণের সুযোগ পাবে। সেরা ৪০ জন প্রতিযোগী সরাসরি ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন।

এ ছাড়া সেরা ৫টি দল অগ্রাধিকারের ভিত্তিতে বাংলালিংক এর অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে যোগদান করতে পারবে। সেখানে তরুণ পেশাজীবীদের করপোরেটের বাস্তব অভিজ্ঞতা প্রদান করা হবে। প্রতিযোগিতার সেরা তিনটি দল যোগ দেবে বাংলালিংকের ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অ্যাসেসমেন্ট সেন্টারে, যেখানে ভবিষ্যতে দক্ষ ব্যবস্থাপক হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

এ বিষয়ে মনজুলা মোরশেদ বলেন, আমরা দেশের উদ্ভাবনী তরুণদের আবারও বাংলালিংক ইনোভেটর্সে স্বাগত জানাতে পেরে আনন্দিত। এ বছর আমাদের এই প্রতিযোগিতায় ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উদ্যোগ আমাদের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের স্মার্ট ও ডিজিটাল কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা প্রতিযোগিতাটিতে তরুণদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং একই সাথে আশা করছি, কার্যকর ডিজিটাল সমাধান নিয়ে আসার ক্ষেত্রে নতুন প্রজন্মের ক্ষমতায়নের মাধ্যমে এই প্রতিযোগিতা অতীতের সাফল্যকে ছাড়িয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X