কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গুগল ফটোজের ছবি নামানোর উপায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যে কোনো ছবি বা ভিডিও বিনামূল্যে সংরক্ষণ করার অন্যতম মাধ্যম হলো- গুগল ফটোজ। যেখানে সর্বোচ্চ ১৫ জিবি ডেটা সংরক্ষণের সুবিধা আছে। যেখান থেকে প্রয়োজন মতো ছবি নামানো যাবে খুব সহজেই। জেনে নিই গুগল ফটোজ থেকে ছবি নামানোর খুঁটিনাটি।

গুগল ফটোজ থেকে ছবি নামাতে শুরুতেই গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তা ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার থেকেই হোক। ফটোজ সংরক্ষণ করা জি-মেইল অ্যাকাউন্ট দিয়ে (https://accounts.google.com) এই লিংকে লগ ইন করতে হবে।

এরপর সেখানে থাকা ডেটা অ্যান্ড প্রাইভেসি মেনুতে ক্লিক করতে হবে। নিচের দিকে ডাউনলোড অর ডিলিট ইউর ডেটার নিচে থাকা ডাউনলোড ইউর ডেটা অপশনটি ক্লিক করুন।

ডাউনলোড ইউর ডেটা অপশনটি ক্লিক করার পর গুগল টেকআউটের নতুন পেজ চলে আসবে। সেখানে জি-মেইল অ্যাকাউন্ট দিয়ে গুগলের যে সার্ভিস ব্যবহার করা হয়েছে সেগুলোর ডেটা এক্সপোর্ট করা যাবে।

আর যদি কেবল ফটোজ এক্সপোর্ট করতে চান তাহলে নিচের দিকে প্রোডাক্টের পাশে ডিসিলেক্ট অল এ ক্লিক করুন। এতে আগের নির্বাচিত আইটেম বাদ পড়ে যাবে। এবার নিচের পছন্দের চেকবক্সে ক্লিক করে সিলেক্ট করুন।

ফটোজ নিচে চাইলে গুগল ফটোজের পাশের চেকবস্কে ক্লিক করে একেবারে নিচের নেক্সট স্টেপ অপশনে ক্লিক করতে হবে। ডেসটিনেশন সেকশনের নিচের ট্রান্সফার টু এর ড্রপডাউন থেকে পছন্দের মাধ্যম নির্বাচন করতে হবে। এখানে থাকা সেন্ড ডাউনলোড লিংক ভায়া ই-মেইল নির্বাচন করা হলে গুগল নিজেই ডাউনলোডের লিংক মেইল করবে।

সবশেষ পছন্দের অপশনটি নির্বাচন করা হলে ফ্রিকোয়েন্সির নিচের এক্সপোর্ট ওয়ানস নির্বাচন করে ক্রিয়েট এক্সপোর্ট বোতামটি ক্লিক করতে হবে। এ সময় এক্সপোর্ট প্রোগ্রেস দেখা যাবে। এমনকি ক্যান্সেল সিডিউল এক্সপোর্ট অপশনটি ক্লিক করে প্রক্রিয়াটি বাতিল করার সুযোগ তো আছেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১০

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১১

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১২

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৩

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৪

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৫

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৭

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৮

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

২০
X