কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল পুরস্কার পেলেন পাঁচ সাংবাদিক

জেন্ডার সংবেদনশীল প্রতিবেদনের জন্য ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল পুরস্কার পেলেন পাঁচ সাংবাদিক। ছবি : কালবেলা
জেন্ডার সংবেদনশীল প্রতিবেদনের জন্য ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল পুরস্কার পেলেন পাঁচ সাংবাদিক। ছবি : কালবেলা

জেন্ডার সংবেদনশীল সেরা রাজনৈতিক প্রতিবেদনের জন্য সংবাদপত্র, অনলাইন ও টেলিভিশনের পাঁচজন সাংবাদিককে পুরস্কার দিয়েছে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কামরুন নাহার সুমি (নিউ এজ), ফারহানা তাহের তিথি (দৈনিক খবরের কাগজ), ইসমাইল হোসেন রাসেল (জাগোনিউজ২৪ডটকম), আব্দুল হালিম আদিত্য রিমন (ঢাকাপোস্টডটকম) ও আতোয়ার হোসেন (নাগরিক টিভি)।

ইউএসএআইডি অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল ঢাকার বিভিন্ন মিডিয়ার ২৩ জন সাংবাদিকের অংশগ্রহণে জেন্ডার সংবেদনশীল রাজনৈতিক প্রতিবেদন তৈরির ওপর দুই ধাপে আবাসিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ২০২৩ এর নভেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অংশগ্রহণকারীদের প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন মূল্যায়ন করে এই স্বীকৃতি দিল ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল।

রাজনীতিতে নারীর প্রতিনিধিত্বের গুরুত্ব এবং নারীদের মিডিয়া চিত্রায়নের নেতিবাচক প্রভাব মোকাবিলার উপায় নিয়ে মিডিয়া কর্মীদের সংবেদনশীল করার জন্য সাংবাদিকদের জন্য 'জেন্ডার সংবেদনশীল রাজনৈতিক প্রতিবেদন’ বিষয়ে দুটি ব্যাচে প্রশিক্ষণের আয়োজন করে সংগঠনটি। প্রশিক্ষণে প্রধান তিন দলের রাজনীতিকসহ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন সেশন পরিচালনা করেন। যাতে বিদ্যমান লিঙ্গ বৈষম্য, সামাজিকীকরণ প্রক্রিয়া, নারীর রাজনৈতিক অংশগ্রহণে বৈষম্য, গণমাধ্যমে নারী রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থাপন, সংবেদনশীল ভাষার ব্যবহার, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের আইনি কাঠামোসহ বিভিন্ন বিষয়বস্তুর ওপর বিশদ আলোচনা হয়।

বুধবার রাজধানীর একটি হোটেলে সমাপনী প্রশিক্ষণে সেরা প্রতিবেদনের পুরস্কার ও সনদ তুলে দেন ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস। এ সময় তিনি গণমাধ্যমে রাজনৈতিক ইস্যুতে নারীদের যথাযথ উপস্থাপনের মাধ্যমে তুলে ধরতে এবং ইতিবাচক মনোভাব তৈরির জন্য চতুর্থ এস্টেট হিসাবে গণমাধ্যমের শক্তির ওপর জোর দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্টির ডেপুটি চিফ (প্রোগ্রামস) আমিনুল এহসান, ডেপুটি চিফ অব পার্টি লেসলি রিচার্ডস, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস এবং সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট রীতা দাস।

ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের জেন্ডার-সংবেদনশীল রাজনৈতিক প্রতিবেদন প্রকাশের জন্য অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করা হয়, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্র ও অন্তর্ভুক্তি বৃদ্ধিতে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X