কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘অভিবাসী সেক্টরের সব বিভাগে শক্তিশালী মনিটরিং সেল দরকার’

ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকদের পুনঃএকত্রীকরণ সম্পর্কিত পরামর্শ সভায় বক্তব্য দেন মো. সেলিম রেজা। ছবি : কালবেলা
ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকদের পুনঃএকত্রীকরণ সম্পর্কিত পরামর্শ সভায় বক্তব্য দেন মো. সেলিম রেজা। ছবি : কালবেলা

জাতীয় মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য মো. সেলিম রেজা বলেছেন, অভিবাসী সেক্টরের সব বিভাগে শক্তিশালী মনিটরিং সেল গঠন করা দরকার। বিশেষ করে বিএমইটি, রিকুটিং এজেন্সির কর্মকর্তারা যাতে নিয়মিত অভিবাসনে যাওয়া নারী-পুরুষ উভয় শ্রমিকদের খবর নেন সে দিকে নজর রাখতে হবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের বিজয় একাত্তর হল রুমে বেসরকারি সংস্থা সেন্টার ফর চিলড্রেন উইমেন স্টাডিজের আয়োজনে ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকদের পুনঃএকত্রীকরণ সম্পর্কিত পরামর্শ সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অভিবাসী শ্রমিক উন্নয়নে বাজেটে ঘাটতি রয়েছে। অভিবাসনে যাওয়ার আগে তাদের মধ্যে সচেতনতা তৈরিতে বাজেটে যে বরাদ্দ রয়েছে তার পরিমাণ বাড়ানো দরকার।

সেলিম রেজা বলেন, অনলাইন পদ্ধতি চালু করাসহ অভিবাসন পরিচালনা পদ্ধতির পরিবর্তন করতে হবে।

সভায় স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট ফরিদা ইয়াসমীন, ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকদের নীতিমালা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিডব্লিউসিএসের সভাপতি অধ্যাপক ইশরাত শামীম।

এসময় উপস্থিত ছিলেন- বিএমইটির পরিচালক (প্রশাসন) মাসুদ রানা, ওয়েজ আনার্স ওয়েলফেয়ার বোর্ডের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব সৌরেন্দ্র নাথ সাহা, যুগ্ম সচিব শোয়েব আহমেদ খান, অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো মজিবুর রহমান প্রমুখ।

অধ্যাপক ইশরাত শামীম বলেন, অভিবাসন জেন্ডার সমতা নয়। নারী শ্রমিকরা বিনা খরচে বিদেশে গিয়ে চাকরি করতে পারেন। কিন্তু দালালদের খপ্পরে পড়ে তারা বিদেশে যাওয়া বাবদ অনেক টাকা খরচ করে। বিদেশে গিয়ে যে শুধু সহিংসতার শিকার হচ্ছেন তাই নয়, শূন্য হাতে তারা দেশে ফেরত আসছেন। তারা জানেন না, সরকার থেকে তারা কী কী সুবিধা পাবেন।

তিনি বলেন, ৬০০ ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছি। তবে জেন্ডারের ভিত্তিতে সবার চ্যালেঞ্জগুলো একরকম নয়।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১০

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১১

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১২

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৩

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৪

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৫

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৬

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৭

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৮

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৯

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

২০
X