কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমুদিনী হাজংয়ের মৃত্যুতে এএলআরডির শোক

কুমুদুনী হাজং। ছবি : সংগৃহীত
কুমুদুনী হাজং। ছবি : সংগৃহীত

ঐতিহাসিক টঙ্ক আন্দোলন ও হাজং বিদ্রোহের অন্যতম নেত্রী কুমুদিনী হাজংয়ের মহাপ্রয়াণে শোক প্রকাশ করেছে এএলআরডি ও তার সহযোগী সংস্থাসমূহের নেটওয়ার্ক। তাদের পক্ষ থেকে আন্তরিক শোক প্রকাশ এবং কুমুদিনীর সংগ্রামী জীবনের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইতিহাসখ্যাত টঙ্ক আন্দোলনের অন্যতম নেত্রী সুসং দুর্গাপুরের বিদ্রোহী হাজং অগ্নিকন্যা কুমুদিনী হাজংয়ের মহাপ্রয়াণের সংবাদ পেয়ে গভীরভাবে মর্মাহত। ১০২ বছর বয়সে তার সংগ্রামী জীবনের অবসান ঘটল।

ঐতিহাসিক তেভাগা আন্দোলন এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তিনি কমরেড মনি সিং এবং তৎকালীন ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতৃত্বে দৃঢ়পণ সংগ্রাম চালিয়ে নিজকে এক আপসহীন নেত্রীর ভূমিকায় প্রতিষ্ঠিত করেছিলেন।

পরিণত সংগ্রামী জীবনে তিনি সব নিপীড়িত মানুষ বিশেষত আদিবাসী, নারী এবং প্রান্তিক কৃষক সমাজের সংগ্রামীদের কাছে প্রেরণা ও সাহসের উৎস হয়ে বেঁচে ছিলেন।

তাই মহাপ্রয়াণের মধ্য দিয়ে তার শারীরিক জীবনের অবসান ঘটলেও তিনি সব ধর্ম-বর্ণের নিপীড়িত নির্যাতিত মানুষের কাছে সংগ্রাম ও অকুতোভয় সাহসের প্রতীক হয়ে চিরকাল বেঁচে থাকবেন।

বিবৃতিতে কুমুদিনী হাজংকে এএলআরডি পরিবারের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিবাদন জানানো হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X