কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করছে চেচনিয়া

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে চেচনিয়া। ছবি : সংগৃহীত
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে চেচনিয়া। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনসহ নানা কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে চেচনিয়া। গত বছরের নভেম্বরেই এ ঘোষণা দিয়েছিলেন চেচনিয়ার মুসলিম নেতা রমজান কাদিরভ। এরই ধারাবাহিকতায় এবার বাস্তুচ্যুত দুই শতাধিক ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হচ্ছে চেচনিয়ায়। খবর রুশ সংবাদমাধ্যম আরটির।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রমজান কাদিরভের মা আয়মানি পরিচালিত একটি দাতব্য সংস্থা ৫টি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেছে চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে। ওই অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে ২০৯ জন ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হবে। সেখানে স্থায়ীভাবে বসবাস করবে তারা।

রমজান কাদিরভ এক বিবৃতিতে বলেছেন, চেচেন জনগণ অন্য কারও মতো নয়, তারা জানে যুদ্ধের কষ্ট কতটা। আমরা সবাই ভয়ানক পরীক্ষার মধ্য দিয়ে গেছি। আমরা ক্ষুধা, ঠান্ডা এবং প্রিয়জনের মৃত্যু দেখেছি। সুতরাং, ফিলিস্তিনিরা যে শোকের সাগরে পড়েছে, তা আমাদের খুব কাছাকাছি।

চেচনিয়ার শাসক আরও জানিয়েছেন, এই অ্যাপার্টমেন্ট ভবনগুলো নির্মাণে ছয় মাস সময় লেগেছে। এই সময়ের মধ্যে ৫৫ জন ফিলিস্তিনিকে চাকরি দেওয়া হয়েছে এবং তাদের সন্তানদের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সবাই রাশিয়ায় পড়ালেখা করছে।

২০৯ জন ফিলিস্তিনিকে ৪০টি পৃথক ও নতুন অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে জানিয়ে রমজান কাদিরভ বলেন, সন্তোষজনক আবাসন পাওয়ায় ফিলিস্তিনি ভাইবোনদের অভিনন্দন। আমি আশা করি, তাদের আর কোনো দিন যুদ্ধ দেখতে হবে না। তারা এখানে সুখ ও সমৃদ্ধিতে বসবাস করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X