কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কঙ্গোয় বিদ্রোহীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, ১৩ শান্তিরক্ষী নিহত

জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনী। ছবি : সংগৃহীত
জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনী। ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ১৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী জানিয়েছে, নিহত শান্তিরক্ষীদের মধ্যে ৯ জন তাদের সেনা। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলের গোমা শহরে ওই সংঘর্ষ হয়। সেখানে এম২৩ গোষ্ঠীর সন্ত্রাসীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করলে হামলার শিকার হন শান্তিরক্ষীরা।

এ ছাড়া নিহতদের মধ্যে মালাউয়ির তিন এবং উরুগুয়ের একজন সেনা রয়েছেন। তারা সবাই সেখানে শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সেখানে যুদ্ধ আরও তীব্রতর হচ্ছে। এ জন্য জাতিসংঘ দশ লক্ষেরও বেশি জনসংখ্যার শহর গোমা থেকে তাদের বেসামরিক কর্মীদের সরিয়ে নিচ্ছে।

এদিকে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের মাত্রা বাড়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার এক বৈঠক ডাকে। এরই মধ্যে ১৩ সেনা নিহতের খবর আসায় বৈঠকটি রোববার অনুষ্ঠিত হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানান, সংঘাতের লাগাম টানতে বৈশ্বিক আহ্বানের অংশ হিসেবে তিনি রুয়ান্ডা ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর নেতাদের সঙ্গে কথা বলেছেন। এ নিয়ে তার দেশে কাজ করছে বলেও জানান তিনি।

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর বিদ্রোহী এম২৩ যোদ্ধারা এ বছরের শুরুতে নতুন নতুন এলাকায় আক্রমণ শুরু করে। তারা অল্প কয় দিনে আরও বেশি পরিমাণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ফলে প্রায় প্রতিদিন কঙ্গোর সেনাদের সঙ্গে এম২৩ যোদ্ধাদের যুদ্ধ হচ্ছে। উদ্বাস্তু হচ্ছে হাজার হাজার মানুষ। এমনই এক এলাকা গোমায় শান্তি রক্ষায় গেলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীও হামলার শিকার হয়।

গত কয়েকদিনে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের গোমা ত্যাগ করার আহ্বান জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে দিয়েছে, কঙ্গোর সেনাবাহিনী এম-২৩ বিদ্রোহীদের সাথে লড়াই জোরদার করলে বেসামরিক নাগরিকদের ঝুঁকি আরও বেড়ে যাবে। মানবিক সংস্থাটি উভয়পক্ষের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর গুরুতর নির্যাতনের অভিযোগ করেছে।

এদিকে জাতিসংঘ সতর্ক বার্তা দিয়েছে। সংস্থাটি বলেছে, চলমান সংঘাত এই অঞ্চলে মানবিক সংকটকে আরও ভয়ংকর দিকে নিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা  / অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স নিয়োগ

ফরিদপুরে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি দিপু

দুই বছরের নীরবতা ভেঙে মুখ খুললেন অলকা ইয়াগনিক

ফিফার নতুন নিয়মে বুক কাঁপছে কোন কোন দেশের, কি বলছে সমীকরণ?

এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফুল-বাবর-গউছসহ খালাস ৮

আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন আতিফ আসলাম

যে ৫ কেন্দ্রে মিলবে ভারতের টুরিস্ট ভিসা

নিজ বাড়িতে ফিরল কানাডায় নিহত শিক্ষার্থীর মরদেহ

১০

গৃহবধূকে ‘হত্যার পর’ লাশ হাসপাতালে রেখে উধাও স্বামী

১১

হজে গমনেচ্ছুদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

১২

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

১৩

ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউর চীন সফর, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় নতুন দিগন্ত 

১৪

এবার ফাইনাল খেলবে ব্রাজিল, হারের পর স্কটিশ কোচের ভবিষ্যদ্বাণী

১৫

আশুরার দিনেই কি কেয়ামত হবে?

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

নিউইয়র্কে বাংলাদেশিদের মালিকানায় চালু হয়েছে এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি 

১৮

পাকিস্তানে গুমের বিরুদ্ধে আন্দোলনের মুখ মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

২০
X