ভ্রাম্যমাণ প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

পটুয়াখালীর বাউফলে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালানোর সময় ডাকাত দলের দুই সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় একজন নিহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল একই উপজেলার বাসিন্দা। আহত যুবকের বাড়ি মির্জাগঞ্জ উপজেলায়।

স্থানীয়রা জানান, খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে হানা দেয় ডাকাতদল। বাসার লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে তারা।

তবে এক প্রতিবেশী ঘটনা বুঝতে পেরে খলিল হাওলাদারের এক আত্মীয়কে মোবাইল ফোনে খবর দেন। পরে স্থানীয়রা ডাকচিৎকার দিয়ে ধাওয়া করে ডাকাত দলের দুজনকে আটক করে। অন্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় আটক দুই ডাকাতকে গণপিটুনি দেয় জনগণ।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, স্থানীয়দের হাতে আটক দুজনকে থানার হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

শেখ সাঈদ আরসালানের কবিতা

কি অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১০

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

১১

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

১২

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

১৩

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

১৪

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

১৫

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

১৬

বেনজীরকে দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

১৭

পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

১৮

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

১৯

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

২০
X