কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

 দক্ষিণ আফ্রিকার জন্য সব তহবিল বন্ধ থাকবে: ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা জমি বাজেয়াপ্ত করে নির্দিষ্ট শ্রেণির মানুষদের সঙ্গে খুবই খারাপ আচরণ করছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘যতক্ষণ না পূর্ণাঙ্গ তদন্ত হবে, ততক্ষণ দক্ষিণ আফ্রিকার জন্য সব তহবিল বন্ধ থাকবে।’

দক্ষিণ আফ্রিকায় জমির মালিকানা নিয়ে বিতর্ক চলছে। বর্ণবাদী শাসনের পর শ্বেতাঙ্গদের অধিকারে অধিকাংশ কৃষিজমি রয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট সিরিল রামাফোসা একটি নতুন বিলে সই করেছেন। ওই বিলের মাধ্যমে, সরকার নির্দিষ্ট পরিস্থিতিতে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে।

সরকার বলছে, এটি ইচ্ছেমতো সম্পত্তি বাজেয়াপ্তের অনুমতি দেয় না। বরং মালিকের সঙ্গে চুক্তি করতে হবে। তবে, অনেকের আশঙ্কা, এই পদক্ষেপে শ্বেতাঙ্গদের সম্পত্তি জব্দ করা হতে পারে।

১৯৮০ সালে জিম্বাবুয়ে সরকার শ্বেতাঙ্গদের মালিকানাধীন কোম্পানি বাজেয়াপ্ত করেছিল, যার ফলে দেশটি অর্থনৈতিক সংকটে পড়েছিল।

দক্ষিণ আফ্রিকায় ভূমির বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিভেদ চলে আসছে। শ্বেতাঙ্গ শাসনামলে কৃষ্ণাঙ্গদের ভূমি অধিকার ক্ষুণ্ণ হয়েছিল। বর্ণবাদের অবসানের পর, শ্বেতাঙ্গদের মালিকানাধীন কৃষিজমি পুনরায় কৃষ্ণাঙ্গদের মধ্যে বিতরণ করার প্রচেষ্টা চলছে। তবে, এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে রক্ষণশীল ডানপন্থী দলগুলো। তারা মনে করেন, এটি শ্বেতাঙ্গদের বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি করবে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে।

ট্রাম্পের মন্তব্যের পর দক্ষিণ আফ্রিকার ভূমি বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে। তার ঘনিষ্ঠ উপদেষ্টা ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকার নাগরিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X