কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১১:০৭ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

এবার গ্যাবনে সামরিক অভ্যুত্থান, টেলিভিশনে ক্ষমতা দখলের ঘোষণা

ক্ষমতা দখলের ঘোষণা দিচ্ছে সেনাবাহিনী। ছবি : বিবিসি
ক্ষমতা দখলের ঘোষণা দিচ্ছে সেনাবাহিনী। ছবি : বিবিসি

নাইজারের পর এবার আফ্রিকার আরও একটি দেশের ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী। মধ্য আফ্রিকার পশ্চিমভাগের রাষ্ট্র গ্যাবনের সেনাবাহিনী টেলিভিশনের সামনে এসে এ ঘোষণা দিয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাবনের সেনাবাহিনীর একটি সিনিয়র দল দেশটিতে অনুষ্ঠেয় নির্বাচনে কারচুপির দাবি করে ক্ষমতা দখলে নিয়েছে। তারা বলছে, দেশটিতে সদ্যসমাপ্ত হওয়া নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য নয়।

বুধবার (৩০ আগস্ট) দেশটির সেনাবাহিনী টেলিভিশনে জানিয়েছে, তারা দেশের নির্বাচন বাতিল করেছে। এ সময় তারা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সব সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে।

টেলিভিশনে সেনাবাহিনী আরও জানায়, তারা গ্যাবনের নিরাপত্তা ও প্রতিরক্ষার সকল দায়িত্ব নিয়েছে।

দেশটিতে গত শনিবার (২৬ আগস্ট) বিতর্কিত নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট আলি বঙ্গ। এ নিয়ে তিনি দেশটিতে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছিলেন।

এর আগে গত মাসের শেষ দিকে আফ্রিকার দেশ নাইজারে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। প্রথমে দেশটির সেনাবাহিনীর একটি দল প্রেসিডেন্ট বাজোমকে জিম্মি করেন। পরে তারা তাকে আটক করে ক্ষমতা দখলে নেওয়ার ঘোষণা দেয়। তবে তাদের অভ্যুত্থান বাতিল করে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়েছে ইকোওয়াস নামের আঞ্চলিক জোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X