কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বয়স ৯২, আবারও নির্বাচনে লড়বেন এই প্রেসিডেন্ট

ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া। ছবি : রয়টার্স
ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া। ছবি : রয়টার্স

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া (৯২)। তিনি চলতি বছরের নির্বাচনে অষ্টম মেয়াদের জন্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার।

রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী। আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলায় আমি প্রতিশ্রুতিবদ্ধ।

আগামী ১২ অক্টোবর ক্যামেরুনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পল বিয়া যদি এবারের নির্বাচনেও জয়ী হন, তাহলে তিনি শতবর্ষ ছুঁইছুঁই বয়সেও ক্ষমতায় থাকতে পারেন।

বিয়া ১৯৮২ সালে দেশের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন। তার পূর্বসূরি আহমাদু আহিজো পদত্যাগ করার পর থেকেই তিনি দেশের নেতৃত্বে আছেন।

২০১৮ সালের নির্বাচনেও ৭১ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিয়া। তবে সে সময় বিরোধী দলগুলো নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছিল।

বিয়া ২০০৮ সালে সংবিধানের মেয়াদ সীমা বাতিল করেন, যার ফলে তিনি যতবার খুশি নির্বাচন করতে পারেন।

তবে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, ৪০ বছরের শাসনে ক্যামেরুনে গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।

মানবাধিকারকর্মী এনকংঘো ফেলিক্স আগবর বলেন, বিয়ার ফের প্রার্থী হওয়া আমাদের রাজনৈতিক অচলাবস্থারই প্রতিচ্ছবি। দেশের এখন নতুন নেতৃত্ব দরকার।

বিয়ার স্বাস্থ্য নিয়ে গত বছর নানা জল্পনা তৈরি হয়েছিল। সে সময় তিনি ৪২ দিন জনসমক্ষে আসেননি। এরপর দেশে ফিরলেও সরকার তার স্বাস্থ্যসংক্রান্ত আলোচনা নিষিদ্ধ ঘোষণা করে।

এদিকে বিয়ার দীর্ঘ শাসনামলে ক্যামেরুনে অর্থনৈতিক সংকট, বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ও উত্তরাঞ্চলে বোকো হারাম জঙ্গি হামলার মতো নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

২০২৫ সালের এই নির্বাচনে আরও কয়েকজন প্রভাবশালী বিরোধী নেতা অংশ নিচ্ছেন, যারা নির্বাচন পদ্ধতিতে সংস্কার ও স্বচ্ছ ভোটের দাবি জানিয়েছেন।

ক্যামেরুন স্বাধীন হওয়ার পর থেকে মাত্র দুইজন রাষ্ট্রপ্রধান পেয়েছে। এটি দেশটির রাজনৈতিক অবস্থা কতটা স্থবির তার একটি বড় প্রমাণ বলে বিশ্লেষকরা মনে করছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X