মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪৪ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৩০ এএম
অনলাইন সংস্করণ

জেন-জির বিক্ষোভে দেশ ছেড়ে পালানো প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনা | ছবি : সংগৃহীত
মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনা | ছবি : সংগৃহীত

মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলো স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব নেওয়ায় তার মাদাগাস্কারের নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। দেশটির আইন অনুযায়ী, ‘কোনো মালাগাসি অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।’

এর আগে, সম্প্রতি মাদাগাস্কারের জেন-জিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে নামে, যা পরে দুর্নীতিবিরোধী বিক্ষোভে পরিণত হয়। এ ছাড়া নিত্যপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধেও সোচ্চার হয় তারা। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি করতে থাকেন। আন্দোলনের এক পর্যায়ে গত ১৩ অক্টোবর ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান আন্দ্রি রাজোলিনা। সাবেক এই প্রেসিডেন্ট দেশ ছাড়ার এক দিন পর মাদাগাস্কারের সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়।

৫১ বছর বয়সী আন্দ্রি রাজোলিনা দেশ ছাড়ার পর আড়ালে চলে যান। তাকে ফরাসি বিমানবাহিনীর একটি বিমান ফ্রান্সে নিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। তবে তিনি কোথায় আছেন, এটি এখনো অজানা।

সূত্র : আরাবিয়ান মিরর ও ব্লুমবার্গ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X