বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

চাদে বিস্ফোরণে নিহত ৯, আহত ৪৬

বিস্ফোরণের পরের অবস্থা। ছবি : সংগৃহীত
বিস্ফোরণের পরের অবস্থা। ছবি : সংগৃহীত

মধ্য-আফ্রিকার দেশ চাদের একটি সামরিক অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত ও আরও ৪৬ জন আহত হয়েছেন বলে বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

মন্ত্রী আবদেলমাদজিদ আবদেরহিম সাংবাদিকদের বলেছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কৌলামাল্লাহ আবদেরামান বলেন, মঙ্গলবার রাতে রাজধানী এন’জামেনার একটি সামরিক গোলাবারুদের ডিপোতে আগুন লাগে। পরে ওই ডিপোতে সিরিজ বিস্ফোরণ ঘটেছে।

ডিপোর কাছাকাছি একটি এলাকার একজন বাসিন্দা বলেছেন, তিনি রাস্তায় আহত তিন ব্যক্তিকে দেখেছেন; যাদের মধ্যে দু’জনকে মোটরবাইকে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের পোস্ট করা ছবিতে দেখা যায়, বিস্ফোরণের কারণে কামানের গোলা উড়ে গিয়ে আশপাশের বাসিন্দাদের বাড়িঘরে পড়েছে। অন্য একজন বাসিন্দা বলেছেন, কামানের গোলার আঘাতে তার প্রতিবেশী এক দোকানদার মারা গেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এন’জামেনার বাসিন্দা মুস্তফা আদুম মাহামত বলেছেন, ‘প্রচণ্ড বিস্ফোরণে আমাদের ঘুম ভেঙে যায়।’

অপর এক প্রত্যক্ষদর্শী চাদের ওই সামরিক অস্ত্রাগারে প্রায় এক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বিস্ফোরণের কারণে শহরের চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ওই অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় বিমানবন্দরে কোনো প্রভাব পড়েনি বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১০

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১১

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১৩

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৪

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৫

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৬

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৭

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১৮

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১৯

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X