কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৭:৩৯ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আগুন থেকে বাঁচতে দুই সন্তানকে নিয়ে ৯ তলা থেকে লাফ দিলেন বাবা

আগুন লাগা ভবনে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার কার্যক্রম চলছে। ছবি : সংগৃহীত
আগুন লাগা ভবনে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার কার্যক্রম চলছে। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ বাঁচাতে গিয়ে ৯ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে এক বাবা ও তার দুই শিশু সন্তানের করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মে) সকালে শহরের দরগা সেক্টর-১৩ এলাকায় অবস্থিত ‘শপথ সোসাইটি’র একটি আবাসিক ভবনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ভবনের একটি ফ্ল্যাটে হঠাৎ আগুন লাগলে মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনে আতঙ্কিত হয়ে ভবনের বাসিন্দারা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।

অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে বারান্দায় এসে দাঁড়ান। আগুনের ধোঁয়ায় নিচে নামার পথ বন্ধ হয়ে গেলে কেউ কেউ আটকে পড়েন নিজ নিজ ফ্ল্যাটে।

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এক বাবা তার ১০ বছর বয়সী ছেলে ও মেয়ে সন্তানকে নিয়ে বারান্দায় আশ্রয় নেন। পরে দুই শিশুকে নিয়ে আগুন থেকে বাঁচতে ৯ তলা থেকে নিচে লাফ দেন বাবা।

তাদের তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। সন্তানদের লাফ দেওয়ার কিছু সময় পর তাদের বাবাও একইভাবে লাফ দেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তিনিও বাঁচেননি।

তবে ওই বাবার স্ত্রী এবং আরেক ছেলে সদস্য ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের নিচের তলায় অবস্থানকারীরা আগুন লাগার পরপরই দ্রুত বেরিয়ে যেতে সক্ষম হন। তবে উপরের তলায় যারা ছিলেন, তাদের অনেকে দীর্ঘ সময় আটকে পড়েন। ফায়ার সার্ভিস কর্মীরা পরে উদ্ধার কার্যক্রম চালিয়ে ভবনের অন্য বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন।

এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের মৃত্যু বিশেষভাবে হৃদয়বিদারক হয়ে ওঠে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে- আগুন কীভাবে লেগেছিল এবং ভবনে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র : গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১০

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১২

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৪

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৫

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৬

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৮

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৯

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

২০
X