কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিল আমেরিকা

যুক্তরাষ্ট্রের পতাকা ও প্রতীকী পাসপোর্ট। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পতাকা ও প্রতীকী পাসপোর্ট। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন অবৈধভাবে আমেরিকায় বসবাসরত অভিবাসীদের ভাগ্য খুলবে এবার। এই অভিবাসীদের সুসংবাদ দিল বাইডেন প্রশাসন।

হোয়াইট হাউস সূত্র বলছে, অভিবাসী সংকট সমাধানে মার্কিন প্রশাসন একটি উদার নীতি গ্রহণ করতে যাচ্ছে। সেই সঙ্গে ভঙ্গুর অভিবাসন ব্যবস্থাকে ঢেলে সাজাবে বাইডেন প্রশাসন।

জানা গেছে, যারা কমপক্ষে ১০ বছর আমেরিকায় রয়েছেন, তাদের জন্য বিশেষ ছাড় দেবে দেশটি। বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পাবে তারা।

তবে কীভাবে এ প্রক্রিয়া সম্পন্ন হবে তা এখনো পরিষ্কার করেনি বাইডেন প্রশাসন। নির্বাচনে আবারও জয়ী হতে বাইডেনের এই সিদ্ধান্তকে একটি বড় কৌশল হিসেবে দেশছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্রের তথ্য মতে, বিশেষ শর্তে পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। অবৈধ অভিবাসী স্বামী-স্ত্রীকে বৈধতা দিতে একটি ‘প্যারোল ইন প্লেস’ পদক্ষেপের কথা ভাবছে হোয়াইট হাউস।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে নির্বাচন। তার আগে হঠাৎ করে বাইডেনের এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের বিরোধী রাজনৈতিক মহলও। তবে কী শর্তে অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি মিলবে- তা নিয়ে নানা মহলে চলছে জোর বিশ্লেষন।

হোয়াইট হাউস মঙ্গলবার ঘোষণা করেছে, বাইডেন প্রশাসন আগামী মাসগুলোতে মার্কিন নাগরিকদের নির্দিষ্ট কিছু স্বামী... স্ত্রীকে বৈধতা ছাড়াই স্থায়ী বসবাস এবং নাগরিকত্বের আবেদনের অনুমতি দেবে। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, এর সংখ্যা পাঁচ লাখ হতে পারে।

ওবামা প্রশাসন ২০১২ সালে ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল’ ঘোষণার পর এটিই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য সবচেয়ে সব সংবাদ। হোয়াইট হাউসের ধারণা, এর মাধ্যমে মার্কিন নাগরিকদের পাঁচ লাখেরও বেশি স্বামী... স্ত্রী উপকৃত হবেন। এ ছাড়া ২১ বছরের কম বয়সী ৫০ হাজার যুবকও বৈধতা পাবেন। যাদের বাবা-মায়ের কোনো একজন মার্কিন নাগরিক।

ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলোর তথ্য অনুসারে মার্কিন নাগরিকদের প্রায় ১১ লাখ স্বামী বা স্ত্রী দেশটিতে অবৈধভাবে বসবাস করছেন। গ্রুপগুলো বলছে, তাদের নাগরিকত্ব দেওয়া হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ১৬ বিলিয়ন ডলার অতিরিক্ত বরাদ্দ দিতে হবে।

তারপরও কেন প্রেসিডেন্ট বাইডেন লাখ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব দিতে চাইছে – তা নিয়ে শোরগোল দেখা দিয়েছে চারদিকে। চলতি বছরের শুরুতে সিনেটে এমন একটি বিল উত্থাপন করেছিলেন বাইডেন। তবে রিপাবলিকানদের বিরোধিতায় পরে তা পাস হয়নি।

ইতোমধ্যেই রিপাবলিকানরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করছেন। নভেম্বরে আসন্ন নির্বাচনে সুবিধা পেতে বাইডেন এটি করছে বলেও অভিযোগ তুলেছেন বিরোধী সিনেটররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X