কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৫:৪৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

প্রায় ৪০ বছর পর ক্ষমতা ছাড়ছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। ছবি : সংগৃহীত
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। ছবি : সংগৃহীত

ছেলের হাতে ক্ষমতা দিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কম্বোডিয়ার নেতা হুন সেন। তিনি প্রায় ৪০ বছর কম্বোডিয়া শাসন করেছেন।

বিতর্কিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ বুধবার (২৬ জুলাই) তিনি এ ঘোষণা দেন। তবে ছেলেকে দেশের প্রধানমন্ত্রী করার ঘোষণা আগেই দিয়েছিলেন তিনি। বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন।

গত বুধবার কম্বোডিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি নিরঙ্কুশ জয় লাভ করে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা বলছে, এ নিবার্চন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। এমনকি প্রধান বিরোধী দল ক্যান্ডেললাইট পার্টির ওপর দমন-পীড়ন করা হয়েছে।

আরও পড়ুন : কম্বোডিয়ায় ১ কোটি ৮০ লাখ ডলারের সহায়তা স্থগিত

টানা ৩৮ বছর ধরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন হুন সেন। তবে এবারে নির্বাচনের আগে বড় ছেলে হুন মানেটের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছিলেন। ৪৫ বছর বয়সী হুন মানেট বর্তমানে দেশের সেনাপ্রধান।

বুধবার এক ভাষণে এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি নেতা জানান, দেশের রাজা নরোদম সিহামনিকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং এ বিষয়ে রাজা সম্মতি দিয়েছেন। জাতীয় নির্বাচন কমিটি চূড়ান্ত ফলের প্রতিবেদন জমা দেওয়ার পর হুন মানেটকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে।

তবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও ক্ষমতার আশপাশেই থাকবেন হুন সেন। তিনি কম্বোডিয়ার সিনেটের প্রেসিডেন্টের পদে বসতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১০

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১১

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১২

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৩

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৪

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৫

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৭

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৮

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৯

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

২০
X