কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চীনে গেস্টহাউস ধসে নিহত ১১

ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের তৎপরতা। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের তৎপরতা। ছবি : সংগৃহীত

চীনে ভূমিধসে ১১ জন নিহত হয়েছেন। দেশটির হুনান প্রদেশে রোববার (২৮ জুলাই) এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, আকস্মিক বন্যার কারণে হুনানের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। অঞ্চলটির অন্যান্য এলাকায়ও এ ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, একটি গেস্টহাউস ধসে ১৮ জন মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল। তারা একে একে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে ১১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। এখনো একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪০ জনেরও বেশি উদ্ধার কর্মী ঘটনাস্থলে কাজ করছেন। ক্ষণে ক্ষণে পাহাড়ের ধার থেকে কাদামাটি এবং ধ্বংসাবশেষ খসে পড়ছে। তাই উদ্ধার অভিযানে বেগ পোহাচ্ছেন কর্মীরা।

চীনে গ্রীষ্মকালীন চরম আবহাওয়া বিরাজ করার পাশাপাশি দেশটির উত্তর ও দক্ষিণ-পশ্চিমে আকস্মিক বন্যায় এ মাসের শুরুতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে।

মে মাসে কয়েক দিনের বৃষ্টিপাতে দেশটির দক্ষিণাঞ্চলে ৪৮ জনের প্রাণহানি ঘটে। তারা মহাসড়ক ধসের কবলে পড়েন।

এদিকে এ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভূমিধসের মতো ঘটনা আগামীতে আরও বাড়তে পারে। তাই পাহাড়ের ঢালে বা ওপরে স্থাপনা নির্মাণে আরও সতর্ক হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X