কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কোচিং সেন্টারে বৃষ্টির পানি ঢুকে ৩ শিক্ষার্থীর মৃত্যু

কোচিং সেন্টারটিতে ঢুকছে বৃষ্টি পানি। ছবি : সংগৃহীত
কোচিং সেন্টারটিতে ঢুকছে বৃষ্টি পানি। ছবি : সংগৃহীত

ভারতে ভারি বৃষ্টিতে একটি কোচিং সেন্টারের নিচতলা ডুবে গেছে। এ ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর নয়াদিল্লিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তানিয়া সোনি (২৫), শ্রেয়া যাদব (২৫) ও নাভিন ডেলভিন (২৮)। তারা সরকারি চাকরির পরীক্ষার জন্য সেখানে পড়াশোনা করছিলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম দিল্লির পুরান রাজেন্দ্রনগর এলাকার একটি ভবনে ওই কোচিং সেন্টারটি পরিচালিত হচ্ছিল। ভবনের নিচতলায় (বেসমেন্টে) ছিল গ্রন্থাগার। সেখানে প্রায় ১৫০ জনের বসার ব্যবস্থা ছিল। হঠাৎ বৃষ্টির পানি ঢুকে বেসমেন্টটি তলিয়ে গেলে শিক্ষার্থীরা আটকা পড়েন।

এ সময় অন্য শিক্ষার্থীরা বের হতে পারলেও ওই তিনজন আটকা পড়েন। মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উপস্থিত লোকজন তাৎক্ষণিক চেষ্টা করেও তাদের বের করতে পারেননি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। তারা প্রায় সাত ঘণ্টা চেষ্টা করে তিনজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় পুলিশ জানায়, এ ঘটনায় কোচিং সেন্টারটির মালিক ও সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত চলছে। কারও অবহেলার প্রমাণ মিললে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X